‘মৌলবাদের কাছে আত্মসমর্পণ’ মমতা বন্দ্যোপাধ্যায়ের

ব্যুরো নিউজ,২ ডিসেম্বর:কলকাতা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতারের ঘটনায় বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য তীব্র ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন।তিনি দাবি করেছেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছেন।’ শমীক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গে মৌলবাদী শক্তির সাথে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক অত্যন্ত গভীর।

বাংলাদেশে অশান্তি এবং বন্ধ হওয়া ট্যুরিস্ট ভিসার কারণে সীমান্ত বাণিজ্যে বিরাট প্রভাব

রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য


এরই প্রমাণ হিসেবে, সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে রাজ্যসভায় পাঠানো হয়েছে। এটি একেবারে অনৈতিক। তৃণমূল কংগ্রেসের প্রয়াত সাংসদের সঙ্গে হুজির সম্পর্কও সবাই জানে, আর সেই কারণেই তাকে টিকিট দেওয়া হয়েছিল।শমীক আরও বলেন, মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে তৃণমূল কংগ্রেস হাত মিলিয়েছে, শুধুমাত্র ভোটব্যাঙ্কের স্বার্থে।

কুয়েত বিমানবন্দরে ১৩ ঘণ্টা আটকে ভারতীয় যাত্রীরা, সাহায্য চেয়ে টুইট

অনুপ্রবেশ নিয়ে শমীক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে ২২০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।অনেক জায়গায় কাঁটাতার বা বেড়া দেওয়া সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে পুলিশ এবং বিএসএফের যৌথ অপারেশন চালানো, রাজনৈতিক ঐক্য গঠন এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। যদি এগুলি না করা হয়, তবে অনুপ্রবেশ থামানো অসম্ভব।এদিন, শমীক ভট্টাচার্যর এই মন্তব্যগুলি রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর