মগরাহাটে রক্তাক্ত ব্যবসায়ী উদ্ধার

ব্যুরো নিউজ, ১ ডিসেম্বর : দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের শ্যামনগর এলাকায় রবিবার রাতে এক ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পিকনিকের আনন্দ পরিবেশ মুহূর্তেই রক্তমাখা আতঙ্কে রূপ নেয়। রক্তাক্ত অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করতে করতে ছুটে আসেন স্থানীয় ব্যবসায়ী হাসিবুল মোল্লা। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা।

আজকের রাশিফল, জেনে নিন দিনের বিশেষ পূর্বাভাস

হামলাকারীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি

স্থানীয় সূত্রে জানা যায় রবিবার রাতে এলাকার কয়েকজন স্থানীয় ক্লাবে পিকনিক করছিলেন। হঠাৎই রক্তাক্ত হাসিবুল মোল্লাকে দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে হাসিবুলের গলার নলিতে গুরুতর আঘাত রয়েছে। আঘাতের কারণে তিনি পুলিশের কাছে সম্পূর্ণ ঘটনা বিবরণ দিতে পারেননি। পুলিশের অনুমান এটি খুনের চেষ্টা হতে পারে।মগরাহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত হামলাকারীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি এবং কোনও গ্রেপ্তারির খবর নেই। এলাকায় এই হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা আতঙ্কিত এবং হামলার কারণ নিয়ে চলছে জল্পনা।

কুয়েত বিমানবন্দরে ১৩ ঘণ্টা আটকে ভারতীয় যাত্রীরা, সাহায্য চেয়ে টুইট

হাসিবুল মোল্লা পেশায় মাংস বিক্রেতা। তবে তার ওপর হামলার পিছনে ব্যক্তিগত শত্রুতা  বা অন্য কোনও কারণ রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনাটি সামনে আসার পর এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি উঠেছে।পুলিশের তরফ থেকে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর