শীতের আমেজে সামান্য পরিবর্তন

ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর : আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ২৮ নভেম্বর দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার সব জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

পশ্চিমবঙ্গ বিধানসভায় উত্তাল পরিস্থিতি, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব বিরোধীরা

দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়াও ২৮ নভেম্বর শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টি নেই। ২৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে, তবে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে সকালের দিকে।এদিকে দক্ষিণবঙ্গে ৩০ নভেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। তবে ২ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।

হাওড়া স্টেশন থেকে কলকাতা বিমানবন্দর মেট্রোয় পৌঁছানোর পথ সহজ হতে চলেছে

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত অতিগভীর নিম্নচাপটি আজ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ৩০ নভেম্বর এটি কড়াইকাল এবং মহাবলিপুরমের মাঝামাঝি স্থানে ল্যান্ডফল করবে। তবে ল্যান্ডফলের সময় এটি ঘূর্ণিঝড় থাকবে না, শক্তি হারিয়ে তা অতিগভীর নিম্নচাপে পরিণত হবে।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর