নতুন প্রযুক্তির প্যান কার্ড

ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর : সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে অত্যাধুনিক প্রযুক্তির প্যান কার্ডের সুবিধা চালু করার কথা। এই নতুন প্যান কার্ডে থাকবে “ডায়নামিক কিউআর কোড”, যা প্যান সংক্রান্ত তথ্য যাচাই করার ক্ষেত্রে আরও সুবিধা প্রদান করবে। তবে অনেকেই বিভ্রান্তির মধ্যে আছেন। বিশেষত প্যান কার্ডের পরিবর্তন বা আবেদন করতে হবে কি না তা নিয়ে।

কুড়ি টাকার জন্য মর্মান্তিক খুন, ছেলের হাতে প্রাণ হারালেন মা

একজন ব্যক্তির একাধিক প্যান থাকা নিষিদ্ধ

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে যাদের আগে থেকেই প্যান কার্ড রয়েছে তাদের নতুন প্যান কার্ডের জন্য আবার আবেদন করতে হবে না। প্যান নম্বরও বদলাবে না। তবে যদি কারও নাম ঠিকানা বা অন্যান্য তথ্য পরিবর্তিত হয়ে থাকে তবে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করা যেতে পারে। বিশেষ করে যাদের প্যান কার্ডে কিউআর কোড নেই তাদের নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার সুযোগ থাকবে। পুরনো প্যান কার্ডে যেগুলি কিউআর কোড নেই সেগুলির জন্য আবেদন করা যাবে তবে তা নতুন ব্যবস্থা চালু হওয়ার পরেও করা সম্ভব হবে। কিউআর কোড থাকলে প্যান, ছবির সাথে সই, নাম, বাবা বা মায়ের নাম, জন্ম তারিখসহ সমস্ত তথ্য দ্রুত যাচাই করা যাবে।

জানুন সোনা ও রুপোর গয়না পরিষ্কার করার তিনটি সহজ এবং কার্যকরী ঘরোয়া পদ্ধতি।ঝটপট পরিষ্কার করুন আপনার গহনা

ব্যবসায়ীদের জন্যও বিশেষ সুবিধা থাকবে। ২০২৩ সালের বাজেটে কেন্দ্রীয় সরকার জানায় যে সমস্ত ব্যবসায়ী সংস্থাকে প্যান কার্ড নিতে হবে যা তাদের চিহ্নিত করতে সাহায্য করবে। যাদের একাধিক প্যান কার্ড রয়েছে তাদের জন্যও সতর্কতা রয়েছে। আয়কর আইনে একজন ব্যক্তির একাধিক প্যান থাকা নিষিদ্ধ। অতিরিক্ত প্যান কার্ড বাতিল করতে হবে। আধুনিক প্যান ব্যবস্থা চালু হলে একাধিক প্যান থাকার সমস্যা সমাধান হবে।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর