শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের

ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর : বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেড় দশক পার করে ফেলেছেন জনপ্রিয় নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একসময় তিনি কমার্শিয়াল ছবির হিট নায়িকা ছিলেন কিন্তু এখন চরিত্রভিত্তিক সিনেমাতেই বেশি গুরুত্ব দিচ্ছেন। স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে কাজের মাধ্যমে নতুনভাবে পরিচিত হয়েছেন শুভশ্রী। বিয়ের পর সংসার এবং কেরিয়ার সামলিয়ে সফলভাবে মাতৃত্বের দায়িত্বও পালন করছেন তিনি।

কলকাতায় এসএফআইয়ের বিক্ষোভঃ ট্যাব দুর্নীতি ও শিক্ষাক্ষেত্রে সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ

তার সবচেয়ে বড় সাফল্য

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয় যখন তিনি ৩০ বছরের গণ্ডি পার করে সংসার জীবনে প্রবেশ করেন। তিন বছর পর, ইউভানের পর শুভশ্রী পুত্রীর মা হন, নাম ইয়ালিনি। গত বছর নভেম্বরে মেয়ের জন্ম হয় এবং এখন তিনি দুই সন্তানের মা। শুভশ্রী এখন সন্তান, কেরিয়ার, এবং সংসারের ভার সমানভাবে বহন করছেন, এবং নিজের জীবনে এটাই তার সবচেয়ে বড় সাফল্য বলে মনে করেন তিনি।

তৃণমূলে শৃঙ্খলারক্ষা কমিটি পুনর্গঠন, নতুন মুখপাত্রদের দায়িত্ব ভাগ

মাতৃত্বের অভিজ্ঞতা কীভাবে বদলে দিয়েছে শুভশ্রীকে? তিনি বলেন, ‘‘বাচ্চা আসার পর জীবনটা পুরোপুরি পালটে গেছে। ইউভানের জন্মের পর আমি যে অভিজ্ঞতা পেয়েছি সেটা অন্য কিছু নয় এক নতুন মানুষ তৈরি করার ক্ষমতা।’ তিনি আরও জানান, ‘যদি কেউ আমাকে জীবনের সাফল্য সম্পর্কে প্রশ্ন করেন, আমি বলব আমি একটা মানুষ সৃষ্টি করেছি, আর সে অনেক কিছু অর্জন করবে।’

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর