পুরুলিয়ায় শৈলারোহণের

ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর : পুরুলিয়ায় শৈলারোহণ, ট্রেকিং, এবং অ্যাডভেঞ্চার ক্যাম্পের ফি বেড়ে যাওয়ার খবরে চমকে গেছেন পাহাড়প্রেমীরা। বন দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী, শৈলারোহণের জন্য প্রতিদিন মাথাপিছু ফি ২০ টাকা থেকে বেড়ে ১৫০ টাকা হয়েছে বলে দাবি করা হয়েছিল। স্কুলপড়ুয়াদের জন্য ফি ৭৫ টাকা নির্ধারিত হয়েছে। তাঁবুতে থাকার জন্য প্রতিদিন ৩০০-৫০০ টাকা পর্যন্ত নেওয়ার কথাও জানানো হয়। এই খবরে সাধারণ অ্যাডভেঞ্চারপ্রেমীদের মধ্যে অসন্তোষ ছড়ায়।

মুখ্যমন্ত্রিত্ব নিয়ে মহারাষ্ট্রে চাপানউরঃ শিন্ডে বনাম ফড়ণবীস

ফি বাড়ালে পুরুলিয়ার পাহাড়ি অ্যাডভেঞ্চার থমকে যাবে

বিতর্কের জেরে পুরুলিয়ার বন দফতর স্পষ্ট করেছে যে ভুল ব্যাখ্যার কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে। সংশোধিত নির্দেশিকায় উল্লেখ থাকবে, শৈলারোহণের ফি ২০ টাকার বদলে ২৫ টাকা করা হচ্ছে। সরকারি ডরমিটরিতে থাকার জন্য ভাড়া ১৫০ টাকা এবং বন দফতরের তাঁবু ভাড়া ৩০০-৫০০ টাকা রাখা হবে।পুরুলিয়ার পাহাড়ি এলাকাগুলি অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে শৈলারোহণ ও ট্রেকিংয়ের জন্য জনপ্রিয়। শীতে গর্গাবুরু, মাঠাবুরু প্রভৃতি পাহাড়ে অনেক পর্বতারোহণ ক্লাব শিবিরের আয়োজন করে। কম খরচে প্রশিক্ষণ পাওয়ার সুবিধার কারণে স্কুলপড়ুয়া থেকে তরুণ-তরুণীরা এই ক্যাম্পগুলিতে অংশ নেন।সোনারপুরের এক পর্বতারোহণ ক্লাবের সদস্য রুদ্রপ্রসাদ হালদার জানান ২০ টাকার ফি এক ধাক্কায় ১৫০ টাকা হয়ে গেলে শিবিরগুলির প্রতি সাধারণ মানুষের আগ্রহ কমবে। ‘এভাবে ফি বাড়ালে পুরুলিয়ার পাহাড়ি অ্যাডভেঞ্চার থমকে যাবে। বন দফতর ও ক্রীড়া দফতরের সমন্বয়ে এই সমস্যা সমাধান হওয়া উচিত।’

চা করার পর ভুলেও ফেলবেন না চা পাতা ! জানুন ব্যবহৃত চা পাতার উপকারিতা

বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, মাঠাবুরু পাহাড়ের মতো বিশেষ স্থানে উচ্চ ফি চালু হলেও, অন্যান্য এলাকায় এখনও তুলনামূলক কম ফি ধার্য রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, শৈলারোহণ শিবিরের জন্য অনুমোদিত ক্লাবগুলিকে ৩০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

 

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর