তৃণমূল কংগ্রেসে কি বড় রদবদলের সম্ভাবনা? 

ব্যুরো নিউজ,২২ নভেম্বর:তৃণমূল কংগ্রেসে এখন সবচেয়ে বড় চর্চার বিষয় হচ্ছে দলের রদবদল। রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ইতিমধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকের পর একটি তালিকা এবং রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে। তবে এখনও জানা যায়নি, মমতা সেখানে কী ধরনের পরিবর্তন করেছেন বা কোন সিদ্ধান্ত নিয়েছেন। রাত পোহালেই ৬টি বিধানসভা কেন্দ্রে হওয়া উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। তবে তৃণমূল কংগ্রেস ৬টি কেন্দ্রের মধ্যে কি সবকটিতেই জয়ী হবে, নাকি কোনো কিছুতে আপস করতে হবে। এদিকে, কংগ্রেসের কিছু নেতা বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছে এনডিএ সরকারের চাপ বাড়ানোর উদ্দেশ্যে।

নোয়াপাড়া স্টেশনে আসছে বড় পরিবর্তন, দমদমের বদলে এখানেই শেষ হবে মেট্রো যাত্রা

বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ


ফলে, তৃণমূল কংগ্রেসের জন্য এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী সোমবার তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে এই বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে দলের শীর্ষ নেতারা মুখোমুখি হতে পারবেন। সূত্রের খবর, এই বৈঠকে কিছু নেতাকে কড়া ধমকও দেওয়া হতে পারে। তৃণমূল কংগ্রেসের এই বৈঠক শুধু রাজ্য রাজনীতি নয়, জাতীয় রাজনীতিরও গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করবে। সংসদ ও বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, তাই এই বৈঠকে কী ধরনের স্ট্র্যাটেজি নেওয়া হবে, তা নিয়ে আলোচনা হবে। এর পাশাপাশি, দলটির ভবিষ্যৎ পদক্ষেপ এবং ‘ইন্ডিয়া জোট’ সম্পর্কেও আলোচনা হতে পারে।

কানাডা সরকার জানালেন মোদী, জয়শংকর ও ডোভাল নিজ্জরের হত্যার পরিকল্পনা সম্পর্কে জানতেন না

তৃণমূল কংগ্রেসের অন্দরে বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে, বিশেষ করে সংগঠনের মধ্যে। রাজ্য এবং জাতীয় স্তরের বিভিন্ন বিষয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন বলে জানা যাচ্ছে। আরজি কর হাসপাতালে দুর্ঘটনার পর মমতার এটি প্রথম বড় সাংগঠনিক বৈঠক, তাই এটি দলের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর