কলকাতা পুরসভার এমআইসির গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধা

ব্যুরো নিউজ,২১ নভেম্বর:নেতা-নেত্রীদের ছেলেদের বাঁধনছাড়া বেপরোয়া গাড়ির ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়ে চলেছে সাধারণ মানুষেরা। সেই তালিকায় এবার জুড়লো কলকাতা পুরসভার এমআইসির গাড়ি। জানা গেছে পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র ইন কাউন্সিল (নগর দারিদ্র দূরীকরণ) মিতালী বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ধাক্কায় আহত হলেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার গোলপার্কের কাছে লেক কালীবাড়ির সামনে। আহত হয়েছেন বছর ৭০ এর বৃদ্ধা তারা সাহা।

অশ্বিনদের পাল্টা ভারতকে চ্যালেঞ্জ দিতে পারেন নাথন লায়ন

ছেলের হয়ে এমআইসির সাফাই


বুধবার সকাল-সকালে মিতালীর দামি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল তার দুই ছেলে। গাড়ি চালাচ্ছিল তার ছোট ছেলে শুদ্ধস্বত্ত বন্দ্যোপাধ্যায়। লেক কালী বাড়ির সামনে যখন তাদের গাড়িটি আসছিল তখন তার গতি ছিল যথেষ্ট বেশি সেই সময়। ওই বৃদ্ধা ভয়ংকর গতি দেখে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েন তবুও রেহাই পাননি। গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন।২২ নম্বর যোধপুর গার্ডেনের বাসিন্দা তারা সাহা।ঘটনার খবর পেয়েই ছুটে আসে পুলিশ। আহত বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসার পর আবার নিয়ে যাওয়া হয় এসএসকেএম এ । বৃদ্ধা যথেষ্ট আহত হলেও প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পুলিশ ওই ঘাতক গাড়িটিকে আটক করেছে। সেই সঙ্গে জেরা করছে তার চালককে। যদিও মিতালী বন্দ্যোপাধ্যায় ছেলের হয়ে সাফাই গেয়ে বলেছেন যে তার ছেলে ভালো গাড়ি চালায় তাই এটা ইচ্ছাকৃত ঘটনা নয়। এটি নেহাতই দুর্ঘটনা।

নীতা আম্বানির মতো নিজেকে সুন্দরী দেখাতে চান? তাহলে ফলো করুন তাকে

পরে শুদ্ধস্বত্তকে গ্রেফতার করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়। তবে শুদ্ধস্বত্ত জামিন পেয়ে যায়। বিজেপি নেতা সজল ঘোষ সহ একাধিক নেতৃত্ব বিষয়টির কড়া সমালোচনা করে বলেন কিভাবে মেয়র ইন কাউন্সিলের বোর্ড লাগানো গাড়ি অন্য কেউ চালিয়ে যেতে পারর? কিভাবেই বা মেয়র ইনকাউন্সিল বিষয়টি লঘু করে দেখাতে চাইছেন। এ ধরনের এমআইসি বোর্ড লাগানো গাড়ি অপর কেউ চড়তে পারে না কিন্তু তৃণমূলের এ ব্যাপারে কোন তাপ উত্তাপ নেই।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর