কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা

ব্যুরো নিউজ,১৭ নভেম্বর:কলকাতার রাজডাঙা মেন রোডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির কাছে ঘটে যাওয়া হত্যাচেষ্টার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনায় সিপিএমের যোগ থাকার অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডানকুনির চাকুন্দিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সিপিএম পশ্চিমবঙ্গে হিংসাত্মক রাজনীতির পথ বেছে নিয়েছে।

বাংলাদেশের সংবিধান পরিবর্তনের দাবিঃ ধর্মনিরপেক্ষতা থেকে ইসলামিক পরিচয়ের পথে বাংলাদেশ?

প্রকৃত চিত্র সামনে আসবে কবে?


তদন্তে জানা গেছে, সুশান্ত ঘোষের বিরুদ্ধে মূল অভিযুক্ত গুলজারের দাবি, তিনি ২ হাজার বর্গফুট জায়গা দখল করেছিলেন। গুলজার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে ধরা পড়ে। তার বক্তব্য অনুসারে, বিহারের বৈশালী থেকে আসা তিনজন এই হামলায় যুক্ত ছিল।এ ঘটনায় যুবরাজ সিং নামে এক ট্যাক্সিচালককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। যুবরাজ কসবায় গুলি চালানোর পর ইকবালসহ বাকিদের নিয়ে পালায়। তাদের কালিন্দীর একটি ফ্ল্যাটে লুকিয়ে রাখা হয়।

সামাজিক প্রকল্পের টাকার প্রতারণা রুখতে নতুন ব্যবস্থা

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে সুশান্ত ঘোষের খোঁজ নেন। মেয়র ফিরহাদ হাকিম তার পাশে থাকার বার্তা দেন। সুশান্ত জানিয়েছেন, তিনি এই ঘটনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।পুলিশের অনুমান, হামলার ঘটনায় ৫-৬ জন জড়িত। বাকিরা ধরা পড়লেই প্রকৃত চিত্র সামনে আসবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর