গাঁটের ব্যথা

ব্যুরো নিউজ ১৬ নভেম্বর : শীতকাল আসতে শুরু করেছে । তাপমাত্রা কমতে থাকায় অনেকেই গাঁটের ব্যথায় ভুগতে শুরু করেন। বিশেষ করে যারা আগে থেকে জয়েন্টের সমস্যায় আক্রান্ত। তাদের জন্য শীতকাল হতে পারে আরও কষ্টকর। তবে কিছু সহজ ঘরোয়া উপায় অনুসরণ করলে এই ব্যথা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।

ঝাল খাওয়ার পর জল খাওয়ার বিপদ, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

জেনে নিন ঘরোয়া উপায়গুলি

ঠাণ্ডা-গরম সেঁক- গাঁটের ব্যথায় ঠান্ডা এবং গরম সেঁক দেওয়া খুবই উপকারী। ব্যথার জায়গায় গরম সেঁক দিলে পেশি শিথিল হয় এবং ব্যথা কমে। আর যদি জয়েন্ট ফুলে যায়, তবে ঠাণ্ডা বরফ লাগান। এটি ব্যথা কমানোর পাশাপাশি ইনফ্লামেশনও কমাবে।

ম্যাসাজ- উষ্ণ তেল দিয়ে ব্যথার জায়গায় মালিশ করুন। সরষে বা তিলের তেল গরম করে তাতে কিছু রসুন দিয়ে সিদ্ধ করুন। এরপর এই তেলকে অন্তত দুই থেকে তিনবার ব্যথার স্থানে মালিশ করুন। এটি ব্যথা কমাতে সাহায্য করবে।

মহিলা কামরায় অনধিকার প্রবেশে কড়া পদক্ষেপ রেলওয়ে সুরক্ষায় নজির গড়ল RPF

ব্যায়াম- গাঁটের ব্যথার জন্য খুবই গুরুত্বপূর্ণ হল ব্যায়াম। বিশেষ করে অস্টিওআর্থারাইটিসে আক্রান্ত ব্যক্তিদের এমন ব্যায়াম করতে বলা হয় যা জয়েন্টের চারপাশের পেশিকে শক্তিশালী করে। তবে রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্তদের জন্য হালকা ব্যায়াম সবচেয়ে ভালো। এটি জয়েন্টে চাপ কমিয়ে দেবে।

স্বাস্থ্যকর খাদ্য- গাঁটের ব্যথার মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খাদ্য। কিছু খাবার যেমন অতিরিক্ত ফ্যাট বা কার্বোহাইড্রেট জয়েন্টের ব্যথা বাড়িয়ে দিতে পারে। তাই এসব খাবারের পরিমাণ কমিয়ে খাবার খাওয়া উচিত।

ওজন কমান- গাঁটের ব্যথা কমানোর একটি উপায়। অতিরিক্ত ওজন গাঁটের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা ব্যথাকে আরও বাড়িয়ে দেয়। তাই ওজন কমাতে ডায়েট মেনে চলা এবং শরীরচর্চা করা খুবই গুরুত্বপূর্ণ।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর