অভিনেত্রী ইয়ামি

ব্যুরো নিউজ ১৬ নভেম্বর :ছয় মাস আগে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তবে এখনো নিজেকে বিশ্বাস করাতে পারছেন না যে, তিনি একটি শিশুর মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কখনো কখনো নিজের ছেলেকে পরিচয় দিতে গিয়ে নিজেই অবাক হয়ে যান। অভিনেত্রীর মতে, মা হওয়ার অনুভূতি আসলে এমন এক বিশেষ অভিজ্ঞতা যা এক মুহূর্তে পুরো জীবনকে বদলে দেয়।

আসছে ‘পুষ্পা ২’ ট্রেলার থেকে মুক্তির দিন, উত্তেজনায় ভাসছে ভক্তমহল

কি অনুভূতি কথা জানলেন মা ইয়ামি?

ডেঙ্গু-টাইফয়েডে আক্রান্ত ‘আনন্দী’ ধারাবাহিকের অভিনেত্রী অন্বেষা হাজরা

গত ১০ মে ইয়ামি গৌতম ও পরিচালক আদিত্য ধরের ঘরে আসে পুত্রসন্তান যার নাম রাখা হয়েছে বেদবিদ। ইয়ামি জানান, বেদবিদ নামটি রেখেছেন তার ছেলে এমন একজন যিনি সব বেদ জানেন। এই নামের মধ্যে নারায়ণ এবং মহাদেবের মহিমা মিশে রয়েছে। যা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। ছয় মাস পার হলেও ইয়ামি নিজেই এখনও বিশ্বাস করতে পারছেন না যে তিনি এখন মা।

ইয়ামি তার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে যখন বাড়ি ফিরলাম, তখন সবাই তাকে দেখতে চেয়েছিল। সবার মধ্যে উচ্ছ্বাস ছিল। আমি শুধু চুপচাপ বসে ছিলাম আদিত্যর পাশে। মনে হয়েছিল আমার আগের জীবনটা যেন একেবারে ঝাপসা হয়ে গেছে।’

ইয়ালিনির প্রথম জন্মদিন উপলক্ষে কি পরিকল্পনা করছেন রাজ-শুভশ্রী?

নতুন মায়ের জীবন নিয়ে ইয়ামি আরও জানান, ‘ এখনও বিশ্বাস করতে পারছি না, আমি মা হয়েছি। বিশেষত যখন আমি বলি ‘আমার ছেলে’, তখন মনে হয় যেন শব্দগুলোতে আরও বেশি জোর দিয়ে বলতে চাই, ‘আমার ছেলে’ ।

ইয়ামি তার স্বামী আদিত্য সম্পর্কে বলেন, ‘আদিত্য খুব ভাল বাবা। সে ছেলেকে ঢেঁকুর তোলাতে বিশেষজ্ঞ। বেদবিদও তার বাবাকে খুব ভালবাসে। বাবাকে দেখলেই মুখে হাসি ফুটে ওঠে। প্রথমে কিছুটা লজ্জা পেলেও পরে সোজা চলে যায় বাবার কাছে।’

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর