চিকেন টিকিয়া কাবাব

ব্যুরো নিউজ ১৬ নভেম্বর :চিকেন টিকিয়া কাবাব একটি জনপ্রিয় সুস্বাদু কাবাব। যা বিশেষ করে মাংস প্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। এই কাবাবটি মাখনের মতো নরম এবং মশলাদার। এটি একটি সহজ এবং ঝটপট তৈরি হওয়া খাবার যা যেকোনো অনুষ্ঠানে পরিবারের সাথে উপভোগ করার জন্য আদর্শ। চিকেন টিকিয়া কাবাব বিশেষত টান্ডুর মশলার মধ্যে মেরিনেট করে তৈরি করা হয়।যার ফলে এর স্বাদ অতুলনীয় হয়ে ওঠে। তাহলে এবার বানিয়ে ফেলুন কাবাবের সুস্বাদু রেসিপি চিকেন টিকিয়া কাবাব।

সন্ধ্যার আড্ডা জমাতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেনের রেসিপি চিকেন শিক কাবাব

এই সুস্বাদু কাবাবটি কীভাবে তৈরি করবেন-

২০ মিনিটে তৈরি করুন জিভে জল আনা ডিমের সুস্বাদু রেসিপি ডিম ভাপা!

উপকরণঃ

মুরগির মাংস – ৫০০ গ্রাম
পেঁয়াজ – ১টি
আদা-রসুন বাটা – ১ চামচ
কাঁচা লংকা – ৩/৪টি
টক দই – ৩ চামচ
লেবুর রস – ১ চামচ

শীতকালে বাড়িতে বানিয়ে ফেলুন নরম তুলতুলে সুস্বাদু রেসিপি নলেন গুড়ে রসগোল্লা
জিরে গুঁড়ো – ১  চামচ
ধনে গুঁড়ো – ১ চামচ
গরম মসলা গুঁড়ো – ১/২চামচ
হলুদ গুঁড়ো – ১/২ চামচ
তেল
স্বাদ অনুযায়ী নুন
ধনেপাতা

উৎসবের আনন্দে বাড়িতে বানান মিষ্টির সুস্বাদু রেসিপি কাজু বরফি

প্রণালীঃ

প্রথমে মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিন। একটি পাত্রে মুরগির টুকরোগুলো রেখে তাতে দই, আদা-রসুন বাটা, লেবুর রস, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মসলা গুঁড়ো এবং লবণ মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মাংসের মিশ্রণটি প্রায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ম্যারিনেট করে নিন। একটি গ্রিল প্যানে তেল গরম করে তার মধ্যে ম্যারিনেট করা চিকেন টুকরোগুলো দিয়ে দিন। এরপর ওভেন অল্প আঁচে দিয়ে সোনালি এবং নরম হওয়া পর্যন্ত ভেজে নিন। চিকেন টিকিয়া কাবাব গ্রিল করার সময় মাঝে মাঝে তেল বজায় রাখুন যাতে কাবাবগুলো একদম শুকিয়ে না যায়। কাবাবগুলি হয়ে এলে একটা পাত্রে তুলে নিয়ে তার উপরে কাঁচা ধনেপাতা ছড়িয়ে দিন।  এরপর আপনার প্রিয় চাটনি বা সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন কাবাবের এই সুস্বাদু রেসিপি চিকেন টিকিয়া কাবাব।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর