শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো

ব্যুরো নিউজ ১২ নভেম্বর :শিয়ালদা থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবায় সাময়িক পরিবর্তনের কারণে সোমবার থেকে যাত্রীদের দ্বিগুণ অপেক্ষা করতে হচ্ছে। সাধারণত প্রতি ১২ মিনিটে মেট্রো আসার কথা থাকলেও, এখন ২৪ মিনিটের ব্যবধানে মেট্রো আসছে, ফলে যাত্রীদের অসুবিধা ক্রমশ বাড়ছে। অফিসের ব্যস্ত সময়ে এই পরিবর্তনের কারণে ভিড় ব্যাপক বেড়ে গেছে যাত্রীরা ঠাসাঠাসি করে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। সোমবার সন্ধ্যায় এসপ্ল্যানেড এবং মহাকরণ স্টেশনগুলোতে এত ভিড় ছিল যে মেট্রোর গেট বন্ধ করতেও সমস্যা হচ্ছিল। যাত্রীদের অনেকেই অভিযোগ করছেন, হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাতায়াত করা এখন একপ্রকার দুর্বিষহ।

শ্যামবাজার থেকে মূর্তি নিখোঁজ হবার পর এবার মেডিক্যাল কলেজে ভাঙচুর, অভয়ার মূর্তিকে ঘিরে রহস্যে সরব কলকাতা

দ্বিগুণ সময়ের অপেক্ষা

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, এই সাময়িক পরিবর্তন এসপ্ল্যানেড-শিয়ালদা ২.৫ কিলোমিটার অংশে কাজ সম্পূর্ণ করতে প্রয়োজনীয়। পশ্চিমমুখী টানেলে হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত মেট্রো চলছে। তবে এসপ্ল্যানেড পর্যন্ত সেই টানেলটি বন্ধ রাখা হয়েছে কারণ সেখানে দু’টি ছয় কামরার মেট্রো দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে পূর্বমুখী টানেলে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত নিয়মিত চলাচল চালু আছে।

কলকাতায় বিপুল অস্ত্র উদ্ধার, দাগী ডাকাতের সঙ্গে জঙ্গিযোগ খতিয়ে দেখছে পুলিশ

এই সাময়িক অসুবিধার জন্য যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, এসপ্ল্যানেড-শিয়ালদা সংযোগ সম্পূর্ণ না করেই কেন হাওড়া থেকে মেট্রো পরিষেবা চালু করা হল? যাত্রীরা এই পরিবর্তনে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, ব্যবস্থায় অভ্যস্ত হওয়ার পর এখন সেই সুবিধা তুলে নেওয়ায় তারা বিপাকে পড়েছেন।

মেট্রো কর্তৃপক্ষের এক আধিকারিক জানান, শিয়ালদা অংশের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং দুর্গা পিতুরি লেনের নিচে থাকা গুরুত্বপূর্ণ শাফটটি সম্পূর্ণরূপে তৈরি করতে কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) অনুমোদন প্রয়োজন। এই কাজ শেষ হলে যাত্রীদের সমস্যাও মিটবে। বর্তমানে সল্টলেক থেকে শিয়ালদা এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে পরিষেবা চালু থাকলেও এসপ্ল্যানেড-শিয়ালদার সংযোগ শেষ হতে কিছুটা সময় লাগবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর