অ্যাসিড হামলায় আতঙ্ক

ব্যুরো নিউজ ১০ নভেম্বর : হাওড়ার জগৎবল্লভপুরে রাতে বাড়িতে কাজ করার সময় এক ব্যবসায়ীর উপর অ্যাসিড হামলার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে পাতিহাল গ্রাম পঞ্চায়েতের নিজবালিয়া এলাকায় ঘটনাটি ঘটে।

শুভজিৎ চক্রবর্তীর সুরের জাদুতে মুগ্ধ বিচারকরা, ইন্ডিয়ান আইডলের সেরা ১৫-এ জায়গা পেলেন বাংলার ‘পানওয়ালা’

শরীরে বড় আঘাত হয়নি

বাসিন্দা ভোলানাথ কোলে তার বাড়ির জানলা খোলা রেখে ইমিটেশনের গয়নার ফিনিশিংয়ের কাজ করছিলেন। তখনই কেউ বা কারা জানলার বাইরে থেকে তার দিকে অ্যাসিড ছুড়ে মারে। ঘটনার পর ভোলানাথবাবুকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এটি সম্পূর্ণ অ্যাসিড ছিল না, বরং জল বা অন্য রাসায়নিক মিশ্রিত ছিল, যার ফলে ভোলানাথবাবুর শরীরে বড় আঘাত হয়নি।

গুজরাটে বুলেট ট্রেন প্রকল্পে সেতু ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, শ্রমিকদের উদ্ধারকাজ চলছে

এলাকাবাসী ও পরিবারের সদস্যদের মধ্যে ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে। এখনো পর্যন্ত পরিবার থানায় কোনও অভিযোগ দায়ের করেনি, তবে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। হামলাকারীর উদ্দেশ্য ও পরিচয় নিয়ে রহস্য রয়ে গেছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেলে ঘটনার আরও গভীরে তদন্ত করা হবে।

 

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর