দিল্লিতে শুটআউট

ব্যুরো নিউজ ৯ নভেম্বর : শুক্রবার রাতে রাজধানী দিল্লির কবি নগর এলাকায় নির্মম শুটআউটের ঘটনা ঘটে । শহরের ব্যস্ত রাস্তায় সিনেমার মতো বাইকে চেপে আসা তিন নাবালক এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনায় এক যুবক প্রাণ হারান, আর গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে তার দুই সঙ্গী।

এসএসকেএমে স্তন ক্যানসার নির্ণয়ে হু’- এর বিশেষ ট্রায়াল

আধরা হামলাকারীরা, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকটির নাম নদিম। তিনি শুক্রবার রাতে নিজের স্কুটিতে দুই বন্ধু নিয়ে খাবার কিনতে বেরিয়েছিলেন। হঠাৎ তাদের মুখোমুখি হয় তিন নাবালক যারা বাইকে করে আসছিল। হাতে ছিল আগ্নেয়াস্ত্র এবং তারা সাত রাউন্ড গুলি চালায়। গুলির আঘাতে নদিম আহত হন। এরপর হামলাকারীরা নদিমের স্কুটি এবং ফোন নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত যুবকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় নদিমের মৃত্যু হয়। তার দুই সঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন।তাদের অবস্থা এখনও আশঙ্কাজনক।

শীতকাল আপনার ত্বককে উজ্জ্বল ও মসৃণ করতে চান? রান্নাঘরে লুকিয়ে থাকা এই উপাদানটি হবে ত্বকের বন্ধু

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে এই তিন নাবালকের মধ্যে একজন নদিমের কাছ থেকে টাকা ধার করেছিল।সেই টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিল নদিম। ওই  টাকা ফেরত না দিয়ে উল্টে তিন নাবালক হামলা চালায়। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে খুন খুনের চেষ্টা সহ অন্যান্য গুরুতর অভিযোগে মামলা দায়ের করেছে।

 

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর