রেশন কার্ডে

ব্যুরো নিউজ, ৬ নভেম্ববর :গরিব মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের রেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের বিশাল একটি জনগোষ্ঠী তাদের দৈনিক খাদ্যের জন্য রেশনের উপর নির্ভরশীল। এবার এই রেশন কার্ডে বরাদ্দ শস্যের পরিমাণ নিয়ে এল বড়সড় পরিবর্তন। ১ নভেম্বর থেকে চালু হওয়া নতুন নিয়মে রেশনে প্রাপ্ত চাল ও গমের পরিমাণে বদল এসেছে।

বিয়ের মরশুমে সোনার বাজারে অফার! হালকা ওজনের গহনাতেই বাজিমাত

এই মাসে কতটা চাল ও গম পাবেন জানুন

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রেশন কার্ডের মাধ্যমে এখন থেকে আগের তুলনায় কম চাল ও বেশি গম দেওয়া হবে। আগে যেখানে রেশন কার্ডে প্রতি ব্যক্তিকে মাসে ৩ কেজি চাল ও ২ কেজি গম দেওয়া হত। এখন সেই পরিমাণে পরিবর্তন এনে ২.৫ কেজি চাল ও ২.৫ কেজি গম দেওয়া হবে। চাল ও গমের বরাদ্দকে সমান রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নরেন্দ্রপুরে গণধর্ষণের শিকার যুবতীঃ সোশ্যাল মিডিয়া পরিচয়ের ফাঁদে ফেলে অপরাধীদের গ্রেপ্তারি অভিযান

এছাড়াও, রেশনের অন্ত্যোদয় কার্ডধারীদের জন্যও নিয়মে কিছুটা পরিবর্তন এসেছে। এই বিশেষ কার্ডে আগে মাসে ৩০ কেজি চাল ও ১৪ কেজি গম বরাদ্দ ছিল, তবে নতুন নিয়মে তারা পাবেন ১৮ কেজি চাল ও ১৭ কেজি গম। এই পদক্ষেপের ফলে চালের পরিমাণ কমলেও গমের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যা দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থাকে সুষম করতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

সূর্য ও বুধের সম্মিলন এই ৪টি রাশির সুখকর রাজযোগের আগমন ঘটতে চলেছে?

কিছুদিন আগেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর মতো রাজ্যগুলোতে চালের পাশাপাশি গম দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। নতুন এই পরিবর্তনগুলি দেশের রেশনিং ব্যবস্থাকে আরও সুষম ও কার্যকর করতে সহায়ক হবে বলে আশাবাদী কেন্দ্র।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর