নভেম্বরে শীতের

ব্যুরো নিউজ, ৫ নভেম্ববর :নভেম্বর মাস পড়লেও এখনও শীতের কোনো চিহ্ন নেই। এই অবস্থায় শীতপ্রেমীদের মধ্যে প্রশ্ন উঠেছে—এবার কবে আসবে শীত? শীতের আগমনের অপেক্ষায় থাকা মানুষের জন্য আরও দুঃসংবাদ নিয়ে এসেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের ২৫ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে শীতের প্রবেশের কোনো সম্ভাবনা নেই। বরং আগামী কিছুদিন রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে কয়েকটি জেলার দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

অঙ্গনওয়াড়ি সেন্টারের খাবারে টিকটিকি, আতঙ্কিত অভিভাবকরা ছুটলেন হাসপাতালে

কবে পড়বে শীত ?

ট্রেনের টিকিট বাতিল হলে কত টাকা ফেরত পাবেন জানেন কি ?

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ার সম্ভাবনা নেই। এই নিম্নচাপের কারণে বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র তামিলনাড়ু এবং শ্রীলঙ্কায় থাকবে। তাই পশ্চিমবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে যা শীতের আগমনে বিলম্ব ঘটাবে।

উত্তরবঙ্গেও আগামী এক সপ্তাহ ধরে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। যদিও উত্তর দিনাজপুর, কালিম্পং, এবং মালদহের কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষাকালও এই বছর অনেক দেরিতে শুরু হয়েছিল। তাই এখন শীতও দেরিতে আসার ইঙ্গিত দিচ্ছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর