ঠোঁট ফেটে

ব্যুরো নিউজ, ৪ নভেম্ববর :বাইরে থাকলে বেশির ভাগ সময়ই ঠোঁটের উপর লিপস্টিক থাকে। রাতে ঘুমোতে যাওয়ার সময় পেট্রোলিয়াম জেলি মাখা ভুলে যান অনেকেই। এর ফলে ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। মরসুম বদলানোর সময় ঠোঁটের দু’কোণেও চিড় ধরে যেতে পারে। চিকিৎসকদের মতে, এই সমস্যাকে ‘লিপ-লিকিং ডার্মাটাইটিস’ বলা হয়। যদিও এটি সাধারণত একটি সামান্য সমস্যা মনে হয়, তবে চিকিৎসা বিজ্ঞানে এটি খুবই গুরুতর।

শীতে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? এই উপাদানগুলি দিয়ে বাড়িতেই করে নিতে পারেন স্পা

শুষ্কতা থেকে মুক্তির উপায়

‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ উইমেন্‌স ডার্মাটোলজি’-তে উল্লেখ করা হয়েছে, এই ধরনের প্রদাহজনিত সমস্যা সাধারণত বার বার ঠোঁট চাটার কারণে শুরু হয়। এই সমস্যা হাসতে, কথা বলতে বা কিছু খেতে গেলেও ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তেল-মশলা লাগালে জ্বালা-যন্ত্রণাও বাড়তে পারে। তবে কিছু ঘরোয়া উপায়ে এই সমস্যাকে কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব।

১) ঠোঁটের শুষ্কতা দূর করতে প্রথমেই শরীরের আর্দ্রতা বজায় রাখা জরুরি। এর জন্য পর্যাপ্ত জল পান করতে হবে।

ত্বকের যত্নে মাখানার জাদু, ঘরোয়া প্যাক ও স্ক্রাবের সহজ কৌশল

২) কৃত্রিম বর্ণ ও গন্ধ বিহীন লিপ বাম ব্যবহার করা উচিত। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ঠোঁটকে রক্ষা করতে লিপ বামে   ‘এসপিএফ’ থাকা অত্যাবশ্যক।

৩) লিপ বাম হাতে রাখাটা সবসময় সম্ভব নয়, তাই ঠোঁট শুকিয়ে গেলে অভ্যাসবশত জিভ দিয়ে ঠোঁট চেটে ফেলেন অনেকে। এটি ঠোঁট ফাটার সম্ভাবনাকে বাড়ায়।

রুক্ষ ত্বকের জেল্লা বাড়াতে চান? কলার খোসাই প্রাকৃতিক ফেসপ্যাক

৪) ঠোঁটের মৃত কোষ টেনে তোলার অভ্যাস থেকেও দূরে থাকা উচিত।

৫) ‘ম্যাট’ বা ‘লিকুইড’ লিপস্টিকের অতিরিক্ত ব্যবহারও ঠোঁটের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর