বালুরঘাটে

ব্যুরো নিউজ, ৪ নভেম্ববর :ভাইফোঁটার দিন বালুরঘাটের খিদিরপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আত্রেয়ী নদীতে ভাসতে থাকা মৃতদেহটি দেখতে পান এবং তারা সাথে সাথে পুলিশে খবর দেন। বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। মৃত যুবকের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে, তবে এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সূত্র মেলেনি।

কুমড়োর নৌকায় নদীপথে গিনেস বুকে তুললেন আমেরিকান গ্যারি!

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

উৎসবের পর শুরু বিয়ের মরশুম, সোনা-রুপোর দামে মিলল কিছুটা স্বস্তি

অন্যদিকে একই দিনে বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের বাদামাইল জোড়কুড়ি এলাকায় ঘটে আরও একটি মর্মান্তিক ঘটনা। পাথর বোঝাই লরির নিচে চাপা পড়ে মৃত্যু হয় লরি কর্মী এনামুল মণ্ডলের। ৩৭ বছর বয়সী এনামুলের বাড়ি পতিরাম থানার চকহাই এলাকায়। জানা যায়, বাদামাইলের একটি গোডাউনে ওজন করানোর পর লরিটি বের হচ্ছিল এনামুল রাস্তা দেখানোর কাজ করছিলেন। সে সময় দুর্ঘটনাবশত লরির গাড়ির নিচে পড়ে যান এনামুল চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পরেই লরির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। নিহতের দাদা বালুরঘাট থানায় চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কলকাতার ঐতিহ্য রক্ষায় ভাইফোঁটার ফোঁটা পেল ট্রাম

এনামুলের অকালমৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং পালিয়ে যাওয়া চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই দুই রহস্যজনক মৃত্যুর ঘটনায় বালুরঘাট জুড়ে আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর