বিছানার চাদর বদলানো

ব্যুরো নিউজ ২ নভেম্বর : অনেকেই বিছানার চাদর তখনই পাল্টান, যখন তা দেখতে ময়লা লাগে বা উৎসব বা বিশেষ দিন আসে। তবে বছরের বাকি সময়েও নিয়মিত চাদর বদলানো অত্যন্ত জরুরি। ঠিক যেমনভাবে আমরা প্রতিদিন স্নান করি বা ঘর পরিষ্কার রাখি, তেমনি স্বাস্থ্যকর অভ্যাস রক্ষায় শয্যার চাদরও নিয়মিত বদলানো উচিত। কিন্তু কতদিন অন্তর বিছানার চাদর পাল্টানো প্রয়োজন? বিশেষজ্ঞদের মতে, এটি নির্ভর করে ব্যক্তির দৈনন্দিন অভ্যাস ও স্বাস্থ্যগত অবস্থার উপর।

রুক্ষ ত্বকের জেল্লা বাড়াতে চান? কলার খোসাই প্রাকৃতিক ফেসপ্যাক

কেন চাদর বদলানো জরুরি?

সপ্তাহে একবার চাদর বদলানো: সাধারণত, সপ্তাহে একবার চাদর পাল্টানো উচিত, বিশেষ করে যাঁরা বেশি ঘামেন, অ্যালার্জিতে ভোগেন, বা সঙ্গী কিংবা পোষ্যের সাথে শোওয়ার অভ্যাস রয়েছে তাদের জন্য এটি আরও জরুরি। ব্যবহৃত চাদর শুধু বদলানো নয়, বরং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করাও প্রয়োজন।

দুই সপ্তাহে একবার: যদি ঘুমের সময় খুব বেশি ঘাম না হয়, শয্যা একা ব্যবহার করেন এবং অ্যালার্জির সমস্যা না থাকে তবে দুই সপ্তাহে একবার চাদর বদলানো যেতে পারে। এতে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় থাকবে এবং অপ্রয়োজনীয় বেশি ধোয়া এড়ানো সম্ভব।

মাসে একবার: যাঁদের অ্যালার্জি বা ঘামে ভেজার সমস্যা নেই, তাঁরা এক মাস পর্যন্ত একটি চাদর ব্যবহার করতে পারেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অ্যালার্জি থাকলে মাসব্যাপী একই চাদর ব্যবহার থেকে বিরত থাকাই উত্তম।

১. স্বাস্থ্য সুরক্ষা: চাদরে জমে থাকা ধুলো, ঘাম, এবং শরীর থেকে নিঃসৃত তেল অ্যালার্জি এবং ফুসফুসের সমস্যার কারণ হতে পারে। দূষিত চাদরে নিয়মিত শুলে ব্যাক্টেরিয়া এবং পোকামাকড় জমে যায়, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

শিক্ষা দফতরে তথ্যের অপ্রতুলতাঃ শূন্যপদের সংখ্যা জানাতে পারছে না!

২. দুর্গন্ধ রোধ: শরীরের মৃত কোষ, ঘাম, এবং তেল থেকে দুর্গন্ধ হতে পারে। নিয়মিত পরিষ্কার চাদর না পাল্টালে তা থেকে ঘরের পরিবেশও খারাপ হতে পারে।

৩. মানসিক স্বাস্থ্য: পরিচ্ছন্ন চাদরে ঘুমানোর প্রভাব মন এবং ত্বকের উপরও পড়ে। পরিষ্কার চাদর মানসিক স্বস্তি আনে এবং ত্বক ভালো রাখে। অপরিচ্ছন্ন চাদর থেকে ত্বকে ব্রণ, একজিমার মতো সমস্যাও হতে পারে।

পরিচ্ছন্নতা শুধুমাত্র ঘরের নয়, বরং আমাদের স্বাস্থ্য ও মানসিক সুস্থতার প্রতিফলন। নিয়মিত চাদর বদলানো একটি ছোট্ট পদক্ষেপ হলেও, এর উপকারিতা অনেক বেশি।

https://www.youtube.com/live/t7c5kfDUFrQ?si=4SzX8RqtDvPQHEZy
Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর