শীত

ব্যুরো নিউজ,২ নভেম্ববর :দীপাবলির পর সাধারণত শীতের আভাস মিলতে শুরু করে তবে এ বছর পরিস্থিতি কিছুটা ভিন্ন। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর বা মৌসম ভবন জানাচ্ছে, নভেম্বর মাসেও উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। গত শতাব্দীর রেকর্ড অনুযায়ী, ১৯০১ সালের পর ২০২৪ সালের অক্টোবর ছিল সবচেয়ে উষ্ণ। অক্টোবরের গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১.২৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। যা মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার অভাবের ফল।

কলকাতা নাইট রাইডার্সের নতুন হোম গ্রাউন্ড ত্রিপুরায়ঃ নতুন ফ্যানবেস তৈরি

বাংলায় কবে ডুকছে শীত

এই কারণেই উত্তর-পশ্চিম ভারতসহ দেশের বেশ কিছু অঞ্চলে শীত পড়তে এখনও দেরি হবে। আবহাওয়া বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, নভেম্বর মাসে শীতের তীব্রতা অনুভবের সম্ভাবনা খুবই কম। জানুয়ারি-ফেব্রুয়ারিকেই মূল শীতের মাস হিসাবে ধরা হচ্ছে।

কালীপুজোয় নিষিদ্ধ বাজি ও শব্দ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ কলকাতা পুলিশ

বাংলার ক্ষেত্রে অবশ্য ভিন্ন পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। উত্তরের জেলাগুলিতেও সামান্য ঠান্ডার আভাস পাওয়া যেতে পারে। তবে শীতের পূর্ণ আবাহন পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর