ব্যুরো নিউজ ২ নভেম্বর : দীপাবলির উদযাপনের সাথে সাথে মুম্বাইয়ের মন্নতের সামনে একেবারে জনসমুদ্র। শাহরুখ খান—বলিউডের বাদশাহ, যার জন্য হাজারো ভক্ত গভীর রাতে অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন এক ঝলক দেখার আশায়। রাত ঠিক বারোটায়, মিলিটারি প্রিন্ট প্যান্ট, কালো টি-শার্ট, টুপি আর রোদচশমা পরিহিত কিং খান মন্নতের ছাদে হাজির হলেন, আর সঙ্গে সঙ্গেই গর্জে উঠল জনতা। শাহরুখ ভক্তদের কাছে এই মুহূর্ত যেন এক উৎসব ।
প্রেমের সম্পর্কে একঘেয়েমি দূর করতে আজ থেকেই ব্যাবহার করুন এই সিক্রেট টিপস!
শাহরুখের জন্মদিন উপলক্ষে পার্টি
মন্নতের ছাদ থেকে ভক্তদের দিকে হাত নাড়লেন তিনি, ছুড়ে দিলেন মিষ্টি হাসি আর চুম্বন। হাজার হাজার মোবাইল ফোনের আলোয় ভরে উঠল রাতের আকাশ, যেন প্রিয় তারকার জন্মদিনে মোমবাতি জ্বালাচ্ছেন ভক্তরা।স্ত্রী গৌরী খান শাহরুখের জন্মদিন উপলক্ষে জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন করেছে । প্রায় আড়াইশো হাই-প্রোফাইল অতিথি এই পার্টিতে আসবেন, যেখানে রাজকীয় আয়োজনের মাধ্যমে জন্মদিন উদযাপন হবে। তবে শুধু মন্নতে নয়, শাহরুখের জন্মদিন ঘিরে উৎসব ছড়িয়ে পড়েছে দেশজুড়েই।গত বছরটা শাহরুখের জন্য ছিল বিশেষভাবে সফল। বলিউডে তার ফিরে আসা ‘পাঠান’ এবং ‘জওয়ান’ ছবির মাধ্যমে, যা বক্স অফিসে হাজার কোটির ব্যবসা করেছে। ভক্তরা তার ফিরে আসার জন্য অপেক্ষা করছিলেন। ‘ডাঙ্কি’ ছবিতেও অভিনয়ের দক্ষতা প্রদর্শন করেছেন শাহরুখ।
এবছর কোনও ছবি মুক্তি না পেলেও তার ভক্তদের উন্মাদনা কমেনি। বহু বছর ধরে মন্নতের সামনে অপেক্ষা করা এই ভক্তরা জানেন, শাহরুখ আসবেন, দুই হাত প্রসারিত করে সকলকে স্বাগত জানাবেন—এটাই কিং খানের স্টাইল। শাহরুখের জীবনের প্রতিটি মুহূর্ত যেন একটি রূপকথার মতো, যেখানে তারকার খ্যাতি আর ভালবাসা চিরকাল অটুট থাকে।

















