শব্দবাজি

ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর :কালীপুজোর আগে পূর্ব মেদিনীপুরে শুরু হয়েছে পুলিশি অভিযান। মঙ্গলবার জেলার নন্দীগ্রাম থানায় একটি নতুন অফিস রুমের উদ্বোধনের পর পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জেলার সাম্প্রতিক অ্য়াকশনের খতিয়ান তুলে ধরেন। জানা গেছে এবার পুজোর আগে গোটা পূর্ব মেদিনীপুরে প্রায় ৩ হাজার কেজিরও বেশি শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে।

দীপাবলির আগের রাতেই আতঙ্কে,কাঁচা চামড়ার গোডাউন ভয়াবহ অগ্নিকাণ্ড

কড়া নজরদারি পুলিশ প্রশাসনের

জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাজি এবং মশলা উদ্ধার করেছে পুলিশ। এগরা, পটাশপুর, নন্দকুমার এবং কোলাঘাট এলাকায় বাজি বানানোর প্রচুর উপকরণও বাজেয়াপ্ত হয়েছে। অভিযানে আটক করা হয়েছে বেশ কিছু ব্যক্তি, যারা বেআইনিভাবে শব্দবাজি মজুত ও সরবরাহ করছিলেন।

নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারলেও ছেলেদের টেক্কা দিল মহিলা ক্রিকেট টিম

সৌম্যদীপ ভট্টাচার্য জানান, দুর্গাপূজার পর থেকে এই অভিযান চালানো হচ্ছে। কালীপুজো উপলক্ষে আরও কড়া নজরদারি চলবে। তিনি আরও জানান, কালীপুজোর সময় নিষিদ্ধ শব্দবাজির পাশাপাশি উচ্চ আওয়াজের ডিজে বাজানোর ক্ষেত্রেও কড়া নজর রাখবে পুলিশ। যদি কেউ নিয়ম অমান্য করে উচ্চগ্রামে ডিজে বাজায়, তবে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে পুলিশ সুপার নিখিল আগরওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ, হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারী, নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডল-সহ অনেকেই উপস্থিত ছিলেন। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে কালীপুজো উদযাপনের জন্য এই ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মানুষজন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর