ভয়াবহ আগুন ট্যাংরায়

 

ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর :দীপাবলির আগের রাতেই কলকাতা শহরের ১৭ ক্যানেল সাউথ রোডে ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। রাত সাড়ে বারোটার দিকে স্থানীয় বাসিন্দারা গোডাউন থেকে ধোঁয়া এবং পোড়া গন্ধ পান। তৎক্ষণাৎ তারা পুলিশ এবং দমকলকে খবর দেন। স্থানীয়দের দাবি অনুযায়ী, গোডাউনের ভিতর একজন কর্মী আটকে পড়েছিলেন। তবে দ্রুততার সাথে তাকে নিরাপদ স্থানে সরিয়ে আনেন তারা।

নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারলেও ছেলেদের টেক্কা দিল মহিলা ক্রিকেট টিম

আগুন নিয়ন্ত্রণের পাঁচটি ইঞ্জিন

প্রাথমিকভাবে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে, আরও দু’টি ইঞ্জিন সেখানে পাঠাতে হয়। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, এই গোডাউনে চামড়ায় রঙ করার কাজ হতো, ফলে ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। এ কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

রেশন দুর্নীতি মামলায় নতুন তথ্যঃ জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠদের নিয়ে উঠছে প্রশ্ন

প্রায় দু’ঘণ্টা ধরে চলে দমকলের প্রচেষ্টা। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে গোডাউন সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। এক প্রত্যক্ষদর্শী জানান, ‘আমরা যখন এখানে ছিলাম, তখন সাড়ে এগারোটা। বাড়ি চলে যাওয়ার পরই হঠাৎ আগুনের খবর পাই। সঙ্গে সঙ্গে দমকলকে ফোন করি এবং দশ মিনিটের মধ্যেই তারা এসে পৌঁছায়। মনে হচ্ছে দাহ্য পদার্থ থেকেই আগুন লেগেছে। যা ছিল সব পুড়ে গেছে।’

বছরখানেক আগে একই গলিতে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। যার রেশ তিন দিন পর্যন্ত টিকে ছিল। ফের একবার এই ধরনের অগ্নিকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর