আতশবাজি

ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর :দীপাবলির আগে আতশবাজি নিয়ে যাওয়ার পথে দিল্লিগামী ট্রেনে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। সোমবার সন্ধ্যায় হরিয়ানার রোহতক এলাকার কাছে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চার যাত্রী। ট্রেনটি জিন্দ থেকে সাম্পলা এবং বাহাদুরগড় হয়ে দিল্লির দিকে যাচ্ছিল। হঠাৎই চলন্ত ট্রেনের কামরায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ফলে মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন এবং চারপাশে ঢেকে যায় কালো ধোঁয়ায়। আতঙ্কে প্রাণ বাঁচাতে চার যাত্রী ট্রেন থেকে লাফিয়ে পড়েন। খবর পেয়ে সাম্পলা ও বাহাদুরগড় থেকে দ্রুত পৌঁছে যান স্থানীয় পুলিশ এবং রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)।

মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের মহাকাশ থেকে সকলকে দীপাবলীর শুভেচ্ছা

প্রানহানি না ঘটলেও নিরাপত্তায় প্রশ্ন

হায়দরাবাদ এফসির মুখোমুখি মোহনবাগান, লিগ টেবিলে আরও উপরে ওঠার লক্ষ্যে কামিংসরা

জিআরপি আধিকারিক সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে বৈদ্যুতিন শর্ট সার্কিট থেকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। এক যাত্রীর কাছে থাকা আতশবাজিতে সেই ফুলকি পড়ে যাওয়ায় বিস্ফোরণ ঘটে। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে ফরেনসিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে এবং ট্রেনের ক্ষতিগ্রস্ত কামরাটি খতিয়ে দেখা হচ্ছে। ট্রেন থেকে লাফিয়ে পড়ায় চার যাত্রীর শরীরে আঘাত লেগেছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর