সুখবর

ব্যুরো নিউজ ২৮ অক্টোবর : কালীপুজো ও দীপাবলির আগে রাজ্যে আবহাওয়া নিয়ে সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যের অধিকাংশ জেলাতেই থাকছে পরিষ্কার আকাশ এবং রোদের ঝলক। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, তবে দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হলদিরাম এলাকায় জল জমার সমস্যা সমাধানের খোঁজে প্রশাসন

দপ্তরের পূর্বাভাস অনুযায়ী,

উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমায় আবহাওয়ায় ফিরছে শুষ্কতা, তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩০ ডিগ্রির মধ্যে। বৃহস্পতিবার কালীপুজোর দিন রাজ্যের আবহাওয়া ভালোই থাকবে। উত্তরবঙ্গের প্রায় সব জেলায় আকাশ মেঘমুক্ত থাকবে এবং শুষ্কতা বজায় থাকবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মূলত আকাশ পরিষ্কার থাকবে। কলকাতায় আকাশ প্রধানত পরিষ্কার থাকলেও সোমবার ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এছাড়া আকাশ মাঝে মাঝে আংশিক মেঘলা হতে পারে, তবে বৃষ্টির প্রবণতা কমবে এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

ঋতুস্রাবের সময় কি খেলে স্বাস্থ্যের উন্নতি হবে? জানুন প্রয়োজনীয় খাবারগুলি

আজকের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৬ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত। আবহাওয়ার এমন মনোরম পরিস্থিতি আলোর উৎসব উদযাপনের জন্য যথেষ্ট অনুকূল বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর