কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

ব্যুরো নিউজ,২৬ অক্টোবর:কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ রাজ্যে আসছেন।কিছুদিন আগে আরজিকর হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা তার সঙ্গে দেখা করতে চিঠি পাঠিয়েছিলেন। বিজেপি সূত্রে জানা গেছে, শাহের এই বঙ্গ সফরে ওই মৃতা তরুণী চিকিৎসকের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে।

আরজি কর কাণ্ডঃ ‘কুখ্যাত দুষ্কৃতী’ বলার প্রতিবাদে আইনি নোটিশ 

জনমনে কি গুরুত্ব পাচ্ছে?

অমিত শাহ শনিবার রাতে সম্ভবত কলকাতায় পৌঁছাবেন। রবিবার,তার দুটি সরকারি অনুষ্ঠান ও একটি দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার সকালে তিনি কল্যাণীতে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেন, এরপর তিনি আরামবাগে সমবয়ায় দপ্তরের একটি অনুষ্ঠানে অংশ নিতে পারেন।বিজেপি দলের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে অমিত শাহের সঙ্গে নির্যাতিতার বাবা-মায়ের সাক্ষাৎ করানো যায়। তবে, পরিবারের সঙ্গে শাহের সাক্ষাৎ হবে কি না, এবং হলে সেটা কোথায় হবে, এসব বিষয় এখনও চূড়ান্ত গোপনীয়তার মধ্যে রয়েছে।

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের স্বীকৃতিঃ খারিজ হল মামলা

প্রসঙ্গত, অমিত শাহের পশ্চিমবঙ্গে আসার কথা ছিল গত ২৪ অক্টোবর, কিন্তু ঘূর্ণিঝড় ‘দানা’র কারণে সেই সফর বাতিল হয়ে যায়। এই পরিস্থিতিতে, রাজ্যের রাজনৈতিক অঙ্গনে অমিত শাহের সফরকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।সাধারণ মানুষের মধ্যে কৌতূহল রয়েছে, অমিত শাহ কি আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনায় কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ নেবেন ? রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়টিও জনমনে গুরুত্ব পাচ্ছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর