এসএসসি

ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর :২০২২ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকার পাহাড় উদ্ধার করে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই সময় একাধিক হেভিওয়েট ব্যক্তি গ্রেফতার হন মামলার তদন্তও গতি পায়। এবার সেই নিয়োগ মামলায় ফের ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি যার মালিক এসএসসি-র গ্রুপ সি ও গ্রুপ ডি দুর্নীতির অন্যতম অভিযুক্ত প্রসন্ন রায় ও তার স্ত্রী।

প্রয়াত ব্রাজিলিয়ান ডিফেন্ডার জে কার্লোস

৫২ কোটি টাকা উদ্ধার অর্পিতার বাড়ি থেকে

সাধারণ মানুষের খাবার জন্য মুগ ও মুসুর ডালের দাম নিয়ন্ত্রণ রাখতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের

ইডি জানিয়েছে এখন পর্যন্ত এই মামলায় মোট ৫৪৪.৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে শুধুমাত্র অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকেই ৫২ কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। প্রসন্ন রায় ও তার স্ত্রীর নামে থাকা হোটেল, রিসর্ট এবং অন্যান্য স্থাবর সম্পত্তি মিলিয়ে নতুন করে ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

হাওড়ায় সাতসকালে রেশন ডিস্ট্রিবিউটরের গোডাউনে ইডির হানা

সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ করা হয় যারা অর্থের বিনিময়ে এসএসসি-র মাধ্যমে চাকরি পেয়েছিল তারা প্রসন্ন রায়ের কাছে সেই টাকা পৌঁছে দিত। পরে প্রসন্ন এই টাকাগুলি দুর্নীতির প্রধান চক্রের কাছে পৌঁছে দিতেন। গ্রেফতারের পর একবার জামিন পেলেও চলতি বছর ফের তাকে গ্রেফতার করা হয়।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর