বারাকপুরে মেয়েকে খুনের অভিযোগ

ব্যুরো নিউজ ২৬ অক্টোবর : বারাকপুরের টিটাগড় থানার অন্তর্গত আনন্দপুরী এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে ১২ বছরের মেয়ে রাজন্যা ঘোষকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে তার মা কবিতা ঘোষের বিরুদ্ধে। নিহতের বাবা ইন্দ্রজিৎ ঘোষ এই অভিযোগের ভিত্তিতে কবিতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ঘূর্ণিঝড় ‘ডানা’ বিদায় নিলেও ধানের পর আলুচাষও সংকটে মাথায় হাত চাষিদের

তদন্তকারীরা জানান,

শুক্রবার টানা বৃষ্টির জন্য বাড়িতে ছিলেন ইন্দ্রজিৎ, তার স্ত্রী এবং মেয়ে। মা-মেয়ে আলাদা ঘরে ছিলেন এবং ইন্দ্রজিৎ ছিলেন পাশের ঘরে। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ইন্দ্রজিৎ পাশের ঘরে স্ত্রী ও মেয়েকে ডাকতে শুরু করেন, কিন্তু ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরিস্থিতি আরও জটিল হওয়ায় তিনি প্রতিবেশী এবং টিটাগড় থানায় খবর দেন।পুলিশ এবং প্রতিবেশীদের সাহায্যে দরজা ভাঙার পর দেখা যায় মেয়ে রাজন্যা অচেতন অবস্থায় বিছানায় পড়ে রয়েছে এবং মা কবিতা মেঝেতে বসে আছেন। ডাকাডাকির পরেও মেয়ে সাড়া না দেওয়ায় রাজন্যাকে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা রাজন্যাকে মৃত ঘোষণা করেন।

ঘূর্ণিঝড় ‘ডানা’র তাণ্ডবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

রাজন্যার মৃত্যু শ্বাসরোধের কারণে হয়েছে। ঘটনাস্থলে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় ইন্দ্রজিৎ তার স্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ কবিতাকে থানায় নিয়ে এসে গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, কবিতা মানসিকভাবে অসুস্থ ছিলেন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর