রসুনে

ব্যুরো নিউজ, ২৪ অক্টোবর :আমরা সকলেই এখন ব্রণের সমস্যায় অস্থির। মুখের দুই গালে, কপালে এবং থুতনিতে ব্রণের দুশ্চিন্তা নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। বাজারের বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে কিংবা ঘরোয়া টোটকা চেষ্টা করে দেখা হলেও মুক্তি মিলছে না কিছুতেই তাই তো? তবে কি করবেন বুঝতে পারছেন না। ব্রণের সমস্যায় রসুন হতে পারে কার্যকরী একটি উপাদান।

শীতে ঠোঁট ফাটার সমস্যা? ঘরেই তৈরি করুন অর্গ্যানিক লিপ বাম !

প্রাকৃতিক উপাদানের চমৎকার গুণ রসুন

কলা পাতায় খাবার খাওয়ার অনেক স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে?আপনি কি জানেন

রসুনের মধ্যে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ যে কোনও ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণ রোধ করতে সাহায্য করে। বিশেষ করে রসুনের অ্যালিসিন নামক রাসায়নিক উপাদান ব্রণ, ফুস্কুড়ি ও দাগছোপের সমস্যা কমাতে পারে। তবে প্রশ্ন উঠতে পারে, রসুন কীভাবে ব্যবহার করবেন?

কোথাও ঘুরতে গিয়ে ত্বকের পরিচর্যা করা হয়ে ওঠে না,ঘুরে আসার পর কীভাবে নেবেন ত্বকের যত্ন?

ত্বক বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে, রসুনের দুটি কোয়া থেঁতো করে তার সঙ্গে কিছু দুধ ও গোলাপজল মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি ব্রণের ওপর লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। পরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন থেকে চার বার এই প্রক্রিয়া অনুসরণ করলে ফলাফল দেখতে পারেন।

ত্বকের যত্নে এই ফল কিন্তু বেশ উপকারী

অনেক সময় ব্রণ মিলিয়ে গেলেও তার দাগ থাকে। এই দাগ দূর করতে তিন থেকে চারটি রসুনের কোয়া থেঁতো করে মধু ও অ্যালো ভেরা জেল মিশিয়ে মুখে লাগান। এটি ব্রণের দাগ হ্রাস করতে সহায়ক হতে পারে।একটি সহজ পদ্ধতি হল রসুন থেঁতো করে এতে দুই টেবিল চামচ দই মিশিয়ে ব্রণের উপর লাগিয়ে রাখা। মিশ্রণটি শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। রসুন ও দই একত্রে ত্বকের মৃত কোষ দূর করে ব্রণ ও ফুস্কুড়ির সমস্যার সমাধান দেবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর