কলকাতা

ব্যুরো নিউজ, ২৩ অক্টোবর :আর কয়েকটা দিনের অপেক্ষা তারপরই  কালী পুজো। যা শক্তির আরাধনার জন্য বিশেষ একটি দিন। বাংলার দুর্গাপুজোর ইতিহাস যতটা প্রাচীন, কালী সাধনার ইতিহাস ততটাই পুরনো। বিভিন্ন স্থানে ৭০০-৮০০ বছরের পুরনো কালী পুজোর চিহ্ন পাওয়া যায়। কলকাতার বিভিন্ন কালী মন্দিরে প্রতি বছর হাজার হাজার ভক্ত এসে মায়ের আরাধনা করেন। দক্ষিণেশ্বর, কালীঘাট ও লেক কালিবাড়ির মতো বিখ্যাত মন্দিরগুলির পাশাপাশি ঠনঠনিয়া কালী বাড়িও কলকাতার এক অতি প্রাচীন মন্দির।

উত্তর কলকাতার জীবন্ত কালীর মন্দির! এখানে মা শ্যামসুন্দরী ছোট মেয়ে রূপে পূজিত

কালী মন্দিরের অজানা কথা

কলকাতায় দ্বিতীয়বর্ষপূর্তিতে আরও বড় করে পালিত হতে চলেছে বেনারসের আদলে দেব দীপাবলি ।

বিধানসরণির উপরে কলেজস্ট্রীটের নিকট অবস্থিত এই মন্দিরে সারা বছর ভক্তদের সমাগম ঘটে। জাগ্রত মন্দির হিসেবে পরিচিত এই ঠনঠনিয়া কালী বাড়িতে মনবাঞ্ছা পূরণের আশায় মানুষজন ভিড় করেন। কথিত আছে, ১৭০৩ খ্রীস্টাব্দে সাধক উদয় নারায়ণ ব্রহ্মচারীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় এই কালী মন্দির। তিনি ছিলেন একজন তান্ত্রিক, এবং নিজের হাতে গড়ে তোলেন মাতৃ মূর্তিটি। প্রাথমিক অবস্থায় মন্দিরটি ছিল ছোট এবং তালের পাতা দিয়ে ছাওয়া, মাটির দেওয়াল দিয়ে নির্মিত।

কখনও কাউকে খালি হাতে ফেরান না নৈহাটির ‘বড়মা’

১৮০৬ সালে শঙ্কর ঘোষ নতুন করে মন্দিরটি নির্মাণ করেন। কলেজ স্ট্রিটের নিকটেই গড়ে ওঠে এই ঠনঠনিয়া কালীমন্দির। এখানে তৈরি হয় আট চালার বিশেষ পুষ্পেশ্বর শিবের মন্দির, এবং শঙ্কর ঘোষ তার নিত্য সেবার দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তার বংশধরেরা এই মন্দিরের সেবায়েত।

ঠনঠনিয়া কালীমন্দিরে দেবী চতুর্ভুজা, গায়ের রং কালো, হাতে খড়্গ ও নরকপাল। পূজার দিনে দেবী সোনা-রুপোর গয়নায় সেজে ওঠেন। রামকৃষ্ণ পরমহংসদেবের ছোটবেলায় কলকাতায় আসার সময় তিনি এই ঠনঠনিয়া কালীবাড়িতে এসে মা’কে গান শোনাতেন। তার বলা বানী ‘শঙ্করের হৃদয় মাঝে, কালি বিরাজে’ আজও মন্দিরের দেওয়ালে লেখা রয়েছে।

পূর্ব রেলের ট্রেনের সময়সূচি ও টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন,  কি কি পরিবর্তন হল জেনে নিন ?

এই মন্দিরে বিশেষ নিয়মে পুজো হয়, যেখানে সারা বছর আমিষ ভোগ নিবেদন করা হলেও ফলহারিণী ও দীপান্বিতা কালী পুজোয় নিরামিষ ভোগ নিবেদন করা হয়। দীপাবলির আগে এই মন্দিরে বিশেষ ভক্তদের ভিড় থাকে। যা কালী পুজোর ঐতিহ্যকে আরও শক্তিশালী করে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর