actor Debraj Roy passed away

ব্যুরো নিউজ, ১৮ অক্টোবর : হস্পতিবার সন্ধ্যায় সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা তথা দূরদর্শন ও প্রসার ভারতীর সংবাদ পাঠক দেবরাজ রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। রাজ্যের বিনোদন জগতে এক সময় তিনি ছিলেন অত্যন্ত পরিচিত মুখ। কলকাতা দূরদর্শনের বাংলার সংবাদ পাঠক হিসাবে গলার স্বর ও শহরের বিভিন্ন ওঠানামা দিয়ে মানুষের মনে দাগ কেটেছিলেন। একইসঙ্গে বেতারের তিনি সংবাদ সঞ্চালনার কাজও করেছেন। তিনি দেখে গেলেন তার স্ত্রী অভিনেত্রী অনুরাধা রায়কে।
চিকিৎসক আটকঃ ‘উই ওয়ান্ট জাস্টিস’ ব্যাজের বিতর্কে পুরসভায় অস্বস্তি

ভালো মানুষ হিসাবে চিনতেন মুখ্যমন্ত্রীও

দার্জিলিংয়ে দেখা মিলল এক বিরল প্রজাতির প্রাণী ! কি সেই প্রাণী?

তার স্ত্রী জানিয়েছেন দেবরাজ বেশ কিছুদিন যাবত ভুগছিলেন কিডনির অসুখে। আর সেজন্যই তাকে ভর্তি করা হয়েছিল ওই বেসরকারি হাসপাতালে।গত ২১ সেপ্টেম্বর তার পড়ে গিয়ে সিমার বোন ভেঙে যায় তবে তার আগে ২০১৭ সালে তার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। সিমার বোন অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা আরো খারাপ হয়।গত দেড় মাসে তাকে পাঁচ বার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানিয়েছেন স্ত্রী অনুরাধা রায়। তবে তার আক্ষেপ জীবিত অবস্থায় দেবরাজ রায়ের যে স্বীকৃতি পাওয়ার ছিল তা তিনি পাননি। কিন্তু অবস্থার অবনতি হতে থাকায় শেষ পর্যন্ত চিকিৎসকেরা তাকে আর ফেরাতে পারিনি। অভিনেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও চিত্র জগতের বহু নামিদামি শিল্পী পরিচালক। এছাড়াও শুভানুধ্যায়ীরা তার পাশে ছিলেন। তিনি থাকতেন ভবানীপুরের ফলে দক্ষিণ কলকাতার মানুষ হিসাবে তিনি অত্যন্ত পরিচিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দেবরাজ বাবুর প্রয়াণে বাংলা বিনোদন জগতের অপূরণীয় ক্ষতি হল। সত্যজিৎ রায় প্রতিদ্বন্দ্বী ছবি দিয়ে ১৯৭০ সালে তার সিনেমা জগতে প্রবেশ। এরপরে মৃণাল সেন, তরুণ মজুমদার তপন সিনহা সহ একাধিক প্রথিতযশা পরিচালকদের ছবিতে দাপটে কাজ করেছেন। দূরদর্শনে খবর পড়ার সুবাদে তার পরিচিতি পৌঁছে গিয়েছিল বাংলার প্রতিটি ঘরে। মুখ্যমন্ত্রী ও তাকে অত্যন্ত ভালো মানুষ হিসাবে চিনতেন বলে জানিয়েছেন। তার প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে বাংলার বিনোদন জগতে। শুক্রবার দক্ষিণ কলকাতার বাড়িতে তার মরদেহ আনার পরে শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর