anbir-kapoor-fashion-show-baraat

ব্যুরো নিউজ ১৪ অক্টোবর : বিয়ের পর এখনও দুই বছর কাটেনি, তবে ফের একবার বরবেশে হাজির হলেন রণবীর কাপুর। শেরওয়ানি, পাগড়ি, এবং মুক্তার মালা পরে হাসিমুখে বিয়ের পিঁড়িতে বসার জন্য প্রস্তুত। কিন্তু ভাবছেন, আবার বিয়ে? আলিয়া ভাটের সঙ্গে তার তো এখনও বিবাহ বিচ্ছেদ হয়নি! আসলে, এইসব কিছুই ঘটেছে একটি ফ্যাশন শোয়ের কারণে।

ভোটের আগেই টোল ফি তুলে দেওয়ার বড় সিদ্ধান্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর 

আয়োজিত হয়েছিল বিয়ের অনুষ্ঠানের মতো

রণবীর কাপুর ‘বারাত বাই তাসভা’ নামের একটি ফ্যাশন শোতে শোস্টপার হিসেবে উপস্থিত ছিলেন, যা দিল্লিতে অনুষ্ঠিত হয়। আর সেজন্যই তাকে বরবেশে দেখা গেছে। পুরো শোটি আয়োজিত হয়েছিল একেবারে বিয়ের অনুষ্ঠানের মতো করে।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ঢোল বাজছে এবং বরবেশে vintage স্টাইলের গাড়িতে উঠছেন রণবীর। তার পরনে ছিল সিল্কের আইভরি শেরওয়ানি, মুক্ত খচিত পাগড়ি, এবং গোলাপী নাগরাই জুতো। তার সঙ্গে থাকা বরযাত্রীরা গাড়ির পাশে হাঁটতে হাঁটতে ঢাকের তালে নাচছিলেন। রণবীর মাঝেমধ্যে তালে তালে নাচতে এবং উপস্থিত লোকজনের উদ্দেশ্যে চুমুও ছুড়ে দিতে দেখা যায়।

ভারত বাংলাদেশ নয়, বিশ্বের সবচেয়ে বেশি ভাত খান কোন দেশ ? জানেন কি

এভাবে ফ্যাশন শোয়ে বরবেশে রণবীরের এই নতুন রূপ সবার নজর কেড়ে নিয়েছে। অনেকেই তাকে দেখে মুগ্ধ হয়েছেন, যদিও বাস্তবে তার বিয়ের কোনও পরিকল্পনা নেই।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর