tragic-incident-siliguri-baby-in-well

ব্যুরো নিউজ ২৪ সেপ্টেম্বর: শিলিগুড়ির সুকান্তনগর এলাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ২৫ দিনের একটি কন্যাসন্তানকে তার মা কুয়োয় ফেলে দিয়েছেন। খবরটি এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটির বাবা মেয়েকে পাশে নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘুম ভেঙে ওঠার পর তিনি দেখতে পান, তার মেয়েটি নেই। কিছুক্ষণের মধ্যে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সেই সময় জানতে পারেন, শিশুটির মা মেয়েকে কুয়োয় ফেলে দিয়েছে।

আরজি কর হাসপাতালে রহস্য; চিকিৎসকের অস্বাভাবিক তাড়াহুড়ো

গ্রেফতার করা হয়েছে মৃত শিশুর মা কে

এলাকাবাসীর চাঞ্চল্যজনক এই ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা কুয়ো থেকে শিশুটির দেহটি উদ্ধার করেন। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অভিযুক্ত মা’কে গ্রেফতার করা হয়েছে এবং কেন তিনি এমন ভয়াবহ কাজটি করেছেন, তা তদন্ত করা হচ্ছে।এক প্রতিবেশী জয়ব্রত সান্যাল জানান, “শিশুটির মা মানসিকভাবে অসুস্থ বলে শুনেছি, এবং সম্ভবত তার জেরেই এই ঘটনা ঘটেছে।” এলাকার কাউন্সিলর দুলাল দত্ত বলেন, “বাচ্চাটির বাবা গাড়িচালক নয়ন চক্রবর্তী। বেশ কিছুদিন ধরেই শিশুটির মা কুয়েতে ফেলে দেওয়ার কথা বলছিলেন। আজ সেটাই ঘটল।

জলপাইগুড়িতে মালগাড়ি আবারও লাইনচ্যুত

শিলিগুড়ি দমকল বিভাগের ফায়ার অফিসার শঙ্কর সেন জানিয়েছেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। কুয়োটির মধ্যে প্রায় ২৫ ফুট জল ছিল, যা পাম্পের মাধ্যমে বের করে পরে বাচ্চাটিকে উদ্ধার করা হয়।” কিন্তু শেষমেশ উদ্ধার হলেও শিশুর জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর