trump-attack-florida-golf-club

ব্যুরো নিউজ,১৭ সেপ্টেম্বর:আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ও ২০২৪ সালের রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ফের হত্যার চেষ্টা করা হয়েছে। রবিবার, ফ্লোরিডার একটি গল্ফ ক্লাবে অনুশীলনরত অবস্থায় ট্রাম্পকে লক্ষ্য করে  গুলি চালানো হয়। তবে, প্রাক্তন প্রেসিডেন্ট নিরাপদে আছেন এবং কোনো ক্ষতি হয়নি তার।এই ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন এক প্রৌঢ়কে আমেরিকার সিক্রেট সার্ভিস গ্রেফতার করেছে। জানা গেছে, ওই প্রৌঢ়ের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত  তাকে আটক করে। এর আগে, পেনসিলভেনিয়ায় ট্রাম্পের এক সভায় ও হামলা চালানো হয়েছিল, যেখানে  এক যুবক তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। সে সময় ট্রাম্প অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন, কারণ গুলি তার কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল।

চেন্নাইয়ের গরমে ভারতীয় দলের ‘হট’ অনুশীলন: বিরাট কোহলির দল জিতল

ট্রাম্পের সঙ্গে দূরত্ব ছিল ২৭৫ থেকে ৪৫০ মিটার

রবিবারের ঘটনায়, স্থানীয় সময় দুপুর ২টো নাগাদ (ভারতীয় সময় রাত সাড়ে ১১টা) ট্রাম্প গল্ফ ক্লাবে অনুশীলন করছিলেন। হঠাৎ করে গুলির শব্দ শুনে সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। ঘটনার সময়, ট্রাম্পের থেকে একটু দূরত্বে থাকা এক প্রৌঢ় আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালায় এবং তারপর ফেলে পালিয়ে যায়। পরে ওই প্রৌঢ়কে গ্রেফতার করা হয়।ফেডারেল তদন্তকারী সংস্থা এফবিআই জানিয়েছে, ধৃতের নাম রায়ান ওয়েসলি রাউথ, বয়স ৫৮ বছর। গল্ফ ক্লাবে ট্রাম্পের সঙ্গে তার দূরত্ব ছিল ২৭৫ থেকে ৪৫০ মিটার। অন্তত চারবার গুলি চালানো হয়েছে, তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। গোয়েন্দারা ঘটনাটিকে ‘হত্যার চেষ্টা’ হিসেবে দেখছেন।

পুজোর আগে গলা ও ঘাড়ের কালো দাগ দূর করার সহজ টিপস

এই ঘটনার পর, ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে একটি ইমেল বার্তা পাঠিয়ে জানিয়েছেন যে তিনি সুস্থ আছেন এবং এই ধরনের চক্রান্তের কাছে ‘মাথা নত’ করবেন না। হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে যে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রাম্পের  সুস্থ থাকার খবর পেয়ে  চিন্তামুক্ত হয়েছেন,   প্রাক্তন প্রেসিডেন্ট  এখন নিরাপদে আছেন। বাইডেন জানিয়েছেন, “আমেরিকায় রাজনৈতিক হিংসার কোনো স্থান নেই।”

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর