child death

শর্মিলা চন্দ্র, ২৬ মে : মাস ছয়েকের প্রেম, তার মধ্যেই সম্পর্কের অবনতি। সম্পর্ক অস্বীকার করতেই ১৫ বছরের নাবালিকাকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ। এমনই অভিযোগ উঠেছে মানিকতলার বাগমারি এলাকার ১৫ বছর বয়সি শ্রীজিত মালি ও তার পরিবারের বিরুদ্ধে।

ফের চিনের ল্যাবে মারাত্মক ভাইরাসের জন্ম! এই ভাইরাস তিনদিনেই কেড়ে নিতে পারে প্রাণ!

অভিযোগ নিচ্ছে না পুলিশ, দাবি পরিবারের

নাবালিকার পরিবারের অভিযোগ শনিবার সকালে মেয়েটিকে শ্রীজিতের বাড়িতে ডাকা হয়। এরপর বিকেলের দিকে মেয়েটির বাড়িতে ফোন করে জানানো হয় মেয়েটির শ্বাসকষ্ট হচ্ছে। এরপর পৌনে পাঁচটা নাগাদ মেয়েটিকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রক্তপরীক্ষার পর ডাক্তার জানান শরীরে বিষক্রিয়া হয়েছে। দীর্ঘ চিকিৎসার পর রবিবার সকালে ৯টা নাগাদ ওই নাবালিকার মৃত্যু হয়।

এই ঘটনার পর মেয়েটির পরিবার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পরিবারের অভিযোগ মানিকতলার থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ কোনও রকম অভিযোগ নিচ্ছে না। এমনকী মেয়েটির পরিবারের অভিযোগ পুলিশ মেয়েটির পরিবারকে ভয় দেখাচ্ছে যাতে কোনও রকম পদক্ষেপ না নেয়।

BJP Helpline

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর