modi on opposition

ব্যুরো নিউজ, ২০ মে : কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। সোমবার এই খবর প্রকাশ্যে আসার পরেই এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি কঠিন সময় ইরানের পাশে থাকারও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

পুরীতে প্রধানমন্ত্রী মোদীর রোড-শোয়ে জন-প্লাবন! তবে কি ২৪-এই খেলা ঘুরবে ওড়িশায়?

কঠিন সময়ে ইরানের পাশে থাকার বার্তা মোদীর

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, ‘ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রইসির মৃত্যুতে অত্যন্ত দুঃখিত এবং স্তম্ভিত। ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করে তোলার ক্ষেত্রে ওঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। ওঁর পরিবার, ইরানের নাগরিককে সমবেদনা জানাই। এই কঠিন সময়ে ভারত-ইরানের পাশে রয়েছে।’ উল্লেখ্য বর্তমানে লোকসভা নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তারমধ্যেই রাইসির দুর্ঘটনার দিকে নজর রেখেছেন তিনি। ইরানের প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে ইরানের পাশে থাকারও বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

‘মোদী ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে POK ভারতের’, দাবি যোগীর

উল্লেখ্য, রবিবার রাইসির আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে আরস নদীর উপরে একটি বাঁধ উদ্বোধনের কথা ছিল। সেই জন্যই ওই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন রাইসি। সেই সময় ঘটে বিপত্তি। প্রেসিডেন্টের কপ্টার দুর্গম পার্বত্য এলাকায় ভেঙে পড়ে বলে খবর। ওই কপ্টারে রাইসির সঙ্গে ছিলেন, ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ান এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক। দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটির খোঁজে পার্বত্য এলাকায় রবিবার রাতভর তল্লাশি চলে। সোমবার ইরানের জাতীয় মিডিয়ার তরফে রাইসি-সহ কপ্টারে থাকা প্রত্যেকের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয়।

BJP Helpline

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর