Rupali Ganguli on bengal

ব্যুরো নিউজ, ১৭ মে : আগামিকালই রাজ্যের আসছেন অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়। চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যে চতুর্থ দফায় নির্বাচন সম্পন্ন। আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট গ্রহণ। আর তার আগেই ১৮ মে শনিবার রাজ্যের আসছেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়।

ইডির উদ্ধার করা টাকা বিলিয়ে দেওয়া হবে গরিবদের? ঠিক কি বললেন মোদী?

‘দেশে এমন কেউ জন্মেছে যে সিএএ বাতিল করতে পারে?’

সম্প্রতি, লোকসভা নির্বাচনের আবহেই বিজেপিতে যোগ দিয়ছেন রূপালি গঙ্গোপাধ্যায়। জল্পনা ছিলই, আর সেই জল্পনা সত্যি করেই বিজেপিতে যোগ দেন তিনি। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়। তাকে দলে স্বাগত জানান খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

এদিকে আগামী ২০ মে রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। সেদিন বনগাঁ, ব্যরাকপুর, হাওড়া, শ্রীরামপুর, উলুবেড়িয়া, আরামবাগ ও হুগলীতে ভোট গ্রহণ। আর তার আগে ১৮ মে শেষ নির্বাচনী প্রচারে ‘চমক’ দিতে চলেছে পদ্ম শিবির। শনিবার শ্রীরামপুর ও কলকাতা উত্তর কেন্দ্রে রোড শো করবেন রূপালি।

তবে লোকসভা নির্বাচনের আগে থেকে রাজ্যে একাধিকবার এসেছেন কেন্দ্রের হেভিওয়েটরা। যোগী, নাড্ডা থেকে শুরু করে এসেছেন রাজনাথ সিংও। একাধিক বার যেমন এসেছেন শাহ তেমনই নরেন্দ্র মোদীও দাপটের সঙে রাজ্যে ভোট প্রচার করেছেন। আর এবার আসছেন তারকা মুখ তথা বাংলার মেয়ে রূপালি গঙ্গোপাধ্যায়। শ্রীরামপুরের  প্রার্থী কবীরশঙ্কর বোস ও কলকাতা উত্তরের  প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন তিনি।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর