Earthquake in Taiwan

লাবনী চৌধুরী, ২৩ এপ্রিল: একের পর এক ভূমিকম্প! ৬.৩ মাত্রায় কম্পনের জেরে জেরবার তাইওয়ান! সোমবার বিকেল থেকে একের পর এক ভূমিকম্প! তাইওয়ানের রাজধানী তাইপেইয়ে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। কিন্তু ভূমিকম্প পরবর্তী কম্পনের ফলে বারবার কেঁপে ওঠে তাইওয়ান।

মর্মান্তিক দুর্ঘটনা! মাঝ আকাশে সংঘর্ষ নৌসেনার ২ হেলিকপ্টারের। মৃত একাধিক

তবে তাইওয়ানে কয়েকদিন আগেই ভয়াবহ ভূমিকম্প হয়। গত ৩ এপ্রিল হুয়ালিয়েন এলাকায় ৭.২ মাত্রায় তীব্র ভূমিকম্প হয়। ভূমিকম্পের জেরে ১৪ জনের মৃত্যু পর্যন্ত হয় বলে জানিয়েছিল স্থানীয় সংবাদমাধ্যম। তার পর থেকেই একের পর এক কম্পন হতে থাকে। এরপর সোমবার ফের কম্পন।

স্থানীয় সময় ৫টা বেজে ৮মিনিট। তাইওয়ানের রাজধানী তাইপেইয়ে প্রথম কম্পন অনুভূত হয়। এরপর থেকেই চলে ভূমিকম্পের ‘সিরিজ’। একের পর এক কম্পন। ৯ মিনিটের ব্যবধানে ৫ বার কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে সেখানকার সংবাদ মাধ্যম। রিখটার স্কেলে সর্বোচ্চ কম্পনের তীব্রতা ছিল ৬.৩। তবে, এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। সামান্য ক্ষয়ক্ষতি হলেও বিশেষ কোনও ক্ষয়ক্ষতিও হয়নি বলেই জানান গিয়েছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর