arvind kejriwal

ব্যুরো নিউজ, ৭ ফেব্রুয়ারি: একাধিক দুর্নীতি মামলায় দেশ জুড়ে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। আবগারি দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, জমির বিনিময়ে রেলে চাকরি, জমি কেলেঙ্কারি মামলা এমন একাধিক দুর্নীতির অভিযোগে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। তেমনই আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম জড়িয়েছে। আর সেই মামলার তদন্তে নেমে কেজরিওয়ালকে এই নিয়ে মোট ৯ বার তলব করেছে ইডি। কিন্তু প্রত্যেকবারই ইডির সেই সমন এড়িয়ে গেছেন তিনি।

যদিও এ বিষয়ে তার ‘সাফাই’, ২ বছর ধরে তদন্ত চলছে। দাবি করা হচ্ছে মদ নিয়ে কিছু দুর্নীতি হয়েছে। একাধিকবার, একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। রোজই তল্লাশি করছে। কয়েকজনকে গ্রেফতার করলেও টাকা-পয়সা কিছুই পায়নি। মণীশ সিসোদিয়া, সত্যেন্দর জৈন, সঞ্জয় সিং-কে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কারোর কাছ থেকেই এক পয়সাও উদ্ধার করতে পারেনি এজেন্সি। এদের উদ্দেশ্য তদন্ত করা নয়, আমায় গ্রেফতার করা।

আজ থেকে নতুন পরিচয় | বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Advertisement of Hill 2 Ocean

এদিকে দিল্লি আবগারি মামলায় ৪ মার্চ হাজিরা দেওয়ার কথা ছিল কেজরীওয়ালের। কিন্তু প্রতিবারের মতোই  সেবারও কেন্দ্রীয় এজেন্সির সমন এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-কে চিঠি পাঠান কেজরীওয়াল। আর সেখানেই জানান যে, ১২ মার্চের পর তিনি হাজিরা দিতে পারবেন। কিন্তু তার জন্য রয়েছে শর্ত। তিনি জানিয়েছিলেন যে, আগামী ১২ তারিখের পর ইডি ডাকলে তিনি হাজিরা দিতে পারবেন। কিন্তু, ভি়ডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজিরা দেবেন তিনি।

এদিকে আবগারি দুর্নীতি মামলায় বারবার সমন এড়াচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিতীয়বার আদালতের দ্বারস্থ হয় ইডি। এদিন দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত ইডির আবেদনের ভিত্তিতে আগামী ১৬ মার্চ আদালতে কেজরিওয়ালকে হাজিরার নির্দেশ দিয়েছে।

এদিকে গত ৪ মার্চ কেজরীওয়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-কে চিঠি পাথিয়ে জানিয়েছেন আগামী ১২ তারিখের পর তিনি হাজিরা দেবেন। কিন্তু ভি়ডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে। তবে ১৬ মার্চ কেজরিওয়াল হাজিরা দেন কি না তাই এখন দেখার বিষয়।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর