সোদপুরে

ব্যুরো নিউজ, ২ জানুয়ারি: সোদপুরে তৃণমূল কর্মী খুন!

বর্ষবরণের রাতে ইট দিয়ে তৃণমূল কর্মীর মাথা থেঁতলে খুন! অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।

চিকিৎসা পরিষেবা লাটে! কর্মরত স্বাস্থ্যকর্মীরা মেতেছেন চড়ুইভাতিতে!

দোকান থেকে কিছু কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন অভিজিত্‍। সেই সময় তাঁকে একা পেয়ে দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। ব্যাপক মারধর করার পরে ইট দিয়ে অভিজিতের মাথা থেঁতলে দেয় দুষ্কৃতীরা। মাঝরাস্তায় রক্তাক্ত অবস্থায় অভিজিৎকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা, তাঁরই অভিজিতের বাড়িতে খবর দেয়।

রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন তাঁকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কলকাতার আরজি কর মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার সকালে চিকিত্‍সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে সোদপুরের ঘোলা থানা এলাকার অপূর্বনগরে। ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, আট-দশ জন দুষ্কৃতী অভিজিতের উপর চড়াও হয়েছিল। এলাকায় বাদল নামের এক কুখ্যাত দুষ্কৃতীও ছিল। তার দলবলই এই কাণ্ড ঘটিয়েছে বলে ওই প্রত্যক্ষদর্শীর দাবি। তিনি আরও জানান, এলাকায় তৃণমূল কর্মী হিসাবেই পরিচিতি ছিল অভিজিতের।

আরও অভিযোগ, ”বাদল ও তার দলবল দীর্ঘ দিন ধরেই অভিজিৎকে হুমকি দিচ্ছিল। ২ লক্ষ টাকা চেয়েছিল তারা। কিন্তু সেই টাকা না দেওয়ায় তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ।” ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর