শান্তিনিকেতনে

ব্যুরো নিউজ, ২১ ডিসেম্বর: শান্তিনিকেতনের পৌষ মেলার প্রস্তুতি তুঙ্গে

 

ঐতিহ্যবাহি শান্তিনিকেতনের পৌষ মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। নানান টালবাহানার পর পূর্বপল্লী মাঠে পৌষ মেলার আয়োজন করা হয়েছে। গত তিন বছর ধরে এই মাঠে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেলা বন্ধ রাখার কারনে কোন মেলা বসেনি। তাই এবার সবার প্রচেষ্টায় তিন বছর পর ফিরে এসেছে পূর্বপল্লী মাঠের এই অতিপ্রাচীন মেলা। বোলপুর শহর থেকে শুরু করে জেলা, রাজ্য এমনকি দেশ-বিদেশ থেকে মানুষ ছুটে আসেন এই মেলা দেখার জন্য।

সহস্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত তৃণমূলের নেতা মন্ত্রীরা

আশা করা যাচ্ছে, এবার মেলায় বিপুল সংখ্যক মানুষের জনসমাগম হবে। তাই জেলা প্রশাসন নিজের তরফ থেকে সমস্ত রকম সুযোগ-সুবিধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে পর্যটকদের কোনরকম অসুবিধায় না পড়তে হয়। ইতিমধ্যেই মেলায় পরিকাঠামোর কাজ শুরু হয়ে গিয়েছে।

 

বিভিন্ন ব্যবসায়ীরা মেলার মাঠে তাদের দোকান তৈরি করতে ব্যস্ত। দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা ভিড় করছেন এই মেলায় দোকান করার জন্য। সকল দোকানদারেরা যাতে মেলায় জায়গা পায়, তার সব রকম চেষ্টা করছেন মেলা কমিটি। তার মধ্যে ত্রুটি বিচ্যুতি থেকেই যাচ্ছে, বিভিন্ন অভিযোগও আসছে। তা সত্ত্বেও মেলার প্রস্তুতি পর্ব এখন তুঙ্গে। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর