কি

ব্যুরো নিউজ, ৩ ডিসেম্বর: ডিসেম্বরেও বেপাত্তা শীত! দোসর পশ্চিমী ঝঞ্ঝা

কখনও ঠাণ্ডা… তো আবার কখনও গরম…! ডিসেম্বরে পা দিলেও এখনও পাত্তা নেই হাড় কাঁপানো শীতের, আর তাতেই  নাজেহাল অবস্থা বঙ্গবাসীর।

৪ রাজ্যের ফল ঘোষণার আগেই ইন্ডিয়া জোটের বড় ঘোষণা

দিনে ঝলমলে রোদে একপ্রকার গরম, আবার সন্ধ্যার পর ঠাণ্ডা হাওয়া। আবার কখনও মেঘলা আকাশ। এই অবস্থায় সকলের মনে একটাই প্রশ্ন কবে পড়বে শীত?

এই রকম মেঘ-রোদ্দুর-ঠাণ্ডা খেলা চলছে বঙ্গে। সঙ্গে আবার বঙ্গোপসাগরে নিম্নচাপ। যা আবার ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানা যাচ্ছে। এরই সঙ্গে দোসর আবার পশ্চিমী ঝঞ্ঝা। সবে মিলিয়ে ডিসেম্বরের শহর ভ্যানিশ শীত!

এই অবস্থায় হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত শীতের আশা খুব একটা নেই বাংলায়। উল্টে তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরের দিকে থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকতে পাবে। আর তাতেই মন খারাপ শীতপ্রেমীদের।

মঙ্গলবারে ঘূর্ণিঝড় আঘাত হানবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। ঘূর্ণিঝড়ের পরোক্ষা প্রভাব পড়তে পারে বাংলায়। আগামী সপ্তাহেই বাংলার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে দক্ষিণবঙ্গ ও ওড়িশার উপকূলে।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ায়। বুধবার বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। শীতের আমেজের বদলে বাড়বে উষ্ণতা। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। দক্ষিণে শুক্রবারের পর থেকে ফের পারাপতনের সম্ভবনা রয়েছে। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর