মামলায়

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়

এবার নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।

সমুদ্রের বুকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান | আরোহীদের মৃত্যুর আশঙ্কা


নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের জামিন পেলেন আরও এক অভিযুক্ত। এবার নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শর্তসাপেক্ষে জামিন দিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।

১ বছরেরও বেশি সময় জেলবন্দী জীবন কাটানোর পর কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে মুক্ত দিয়েছে কল্যাণময়কে।

তাঁকে শর্ত দেওয়া হয়েছে, তদন্তে সহযোগিতা করতে হবে। কলকাতা পুরসভা এলাকায় থাকতে হবে। বিধাননগর কমিশনারেট এবং পার্ক স্ট্রিট থানা এলাকায় প্রবেশ করতে পারবেন না। পাসপোর্ট থাকলে নিম্ন আদালতে তা জমা করতে হবে। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর