শীত

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর: পরছে তাপমাত্রার পারদ| কবে পরতে পারে জাঁকিয়ে শীত? 

শহরে বাড়ছে শীতের আমেজ। ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ। গতকাল প্রথম কুড়ির নিচে নামে শহরের তাপমাত্রা। আলিপুর আবফাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিনে রাজ্যের তাপমাত্রা আরও কমতে চলেছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ পতন লক্ষ্য করা যাবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সপ্তাহের শেষে আরও কিছুটা নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। অর্থাৎ শেষমেশ বঙ্গবাসীর অপেক্ষার অবসান হতে চলেছে। বঙ্গে পরতে চলেছে জাঁকিয়ে শীত।  চলতি সপ্তাহেই ২-৩ ডিগ্রী তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

চন্দ্রকোনায় নীলগাই

দঃ বঙ্গের জেলার মধ্যে শহর কলকাতার তাপমাত্রা খুব শীঘ্রই ১-২ ডিগ্রী কমবে। দঃ বঙ্গের বাকি জেলা যেমন উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ওইসব জেলার আবহাওয়া শুষ্কই থাকবে। তবে চলতি সপ্তাহে শহর কলকাতার তাপমাত্রা ১৮-২০ এর আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কিন্তু কোন সম্ভাবনা নেই। তবে সপ্তাহের শেষে সামান্য হলেও তাপমাত্রার ভোলবদল ঘটতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৯ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বোচ্চ থাকবে ৯৫ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৪৬ শতাংশ।

তবে দঃ বঙ্গের সাথে সাথে আপাতত উঃ বঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উঃ দিনাজপুর, দঃ দিনাজপুর, ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিন্তু দার্জিলিং ও কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর