ট্রাফিক

ব্যুরো নিউজ, ৬ নভেম্বর: ট্রাফিক পুলিশের মিথ্যা মামলা-জুলুমের প্রতিবাদে ট্যাক্সি চালকদের মিছিল

আজ দুপুর ১ টার সময় ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর কো-অরডিনেশন কমিটি অর্থাৎ AITUC-এর পক্ষ থেকে একটি মিছিলের মধ্যে দিয়ে লালবাজার অভিযান করা হয়। এই মিছিল শুরু হয় কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। শেষ হয় লালবাজারে।

বালির গাড়ি থেকে তোলা বেআইনি লক্ষ লক্ষ টাকা উড়ছে পানশালায়!

ট্যাক্সি চালকদের মিছিলের মূলত দাবি ছিল, ট্যাক্সি চালকদের উপর ট্রাফিক পুলিশের মিথ্যা মামলা ও জুলুম বন্ধ করার দাবি। পাশাপাশি ট্যাক্সিচালকদের উপরে অমানবিক আচরণের বিরুদ্ধে কলকাতা পুলিশকে ধিক্কার জানিয়ে আজ এই লালবাজার অভিযান করা হয়। তাঁরা জানায়, এই দাবিগুলো সরকার না মানলে, আগামী দিনে এই আন্দোলন আরও বৃহৎ থেকে বৃহদাকার ধারণ করবে। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর