ব্যুরো নিউজ, ৪ অক্টোবর: নেশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা

দক্ষিণ শহরতলীর সোনারপুরের বনহুগলী এলাকায় একটি নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা। ঘটনায় ওই নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন করা হয় পুলিশ।

সোনারপুরের চৌহাটি এলাকার বাসিন্দা তাপস বিশ্বাসকে দিন ১৫ আগে এই নেশামুক্তি কেন্দ্রে নিয়ে আসা হয়। সোমবার ভোরে তার শরীর খারাপ হওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় কর্তৃপক্ষ। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

অভিষেক প্রসঙ্গে ‘ক্ষোভ’ আইনজীবীর

এই খবর মৃতের পরিবারকেও দেওয়া হয়। এরপর পরিবারের লোকজন এসে ওই কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায়। প্রায় ৬০ জনের বেশী মানুষ এখানে চিকিৎসার জন্য রয়েছেন। ১০ জনের মত মহিলাও চিকিৎসাধীন। ঘটনার জেরে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর