যোগ

ব্যুরো নিউজ, ০১ জানুয়ারি: রেলের পুকুরে আবর্জনা ফেলার অভিযোগ 

পাঁশকুড়া পুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে পাঁশকুড়া জিআরপি থানার পেছনে রয়েছে রেলের একটি পুকুর। পুকুরটি আকারে বেশ বড়। দীর্ঘদিন থেকে ওই পুকুরে স্থানীয় বাসিন্দারা আবর্জনা ফেলে আসছে বলে অভিযোগ। পুকুরে আবর্জনা ফেলা বন্ধ করতে ২০১৯ সালে পুকুরের পাড় বরাবর রেল লোহার রেলিং তুলে দেয়।

মমতার শুভেচ্ছা অমর্ত্যকে

রেলের ওই পুকুরটিকে কেন্দ্র করে সৌন্দর্যায়নের একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়। সৌন্দর্যায়নের জন্য চার বছর আগে পাঁশকুড়ায় ওই রেলের পুকুরের এক দিক লোহার রেলিং দিয়ে ঘিরে ফেলা হয়। কিন্তু সেই কাজ সম্পূর্ণ হয়নি। এ বার রেলের সেই রেলিং ভেঙে দিয়ে পুকুরের মধ্যে ফেলা হচ্ছে শহরের আবর্জনা। ক্রমশ ভরাট হচ্ছে পুকুর। উদাসীন রেল কর্তৃপক্ষ বলে অভিযোগ

বিষয়টি নিয়ে সরব হয়েছে নাগরিক প্রতিরোধ মঞ্চ। এ বিষয়ে রেলের পাঁশকুড়া ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভাস্কর সোনবীর বলেন,”ওই পুকুর ভরাট করে রানিং রুম তৈরি করা হবে।” পাঁশকুড়া পুরসভার চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র বলেন,”পুকুরে আবর্জনা ফেলা বন্ধ করতে পদক্ষেপ করা হবে।” ইভিএম নিউজ 
Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর