ব্যুরো নিউজ, ১৪ জানুয়ারি: রবিবাসরীয় সকালে উত্তপ্ত নন্দীগ্রাম  

ছাত্রীকে ধর্ষণের ঘটনায় পদ্ম শিবিরের প্রতিবাদ। আর তার জেরেই উত্তপ্ত নন্দীগ্রাম।

ফের বেলাগাম শওকত মোল্লা! বিরোধীদের কী হুমকি?

বুধবার বিকালে ১৬ বছরের এক দশম শ্রেণির ছাএী সাইকেলে করে টিউশন থেকে বাড়ি ফিরছিল। সেসময় খালপাড়ের কাছে তার রাস্তা আটকায় কয়েকজন যুবক। ওই নাবালিকাকে সাইকেল থেকে নামিয়ে মুখ বন্ধ করে জোর করে তুলে ভেড়িতে নিয়ে যায়। সেখানেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে আরও কয়েকজন অধরা রয়েছে বলে অভিযোগ।

এ দিন, এই ধর্ষণের ঘটনার প্রতিবাদ করতেই নন্দীগ্রাম থানায় ডেপুটেশন জমা দেয় বিজেপি। তবে গেট আটকে দেওয়ায় শুরু হয় ঝামেলার সূত্রপাত। থানায় BJP মহিলা মোর্চারা ডেপুটেশন জমা দিতে গেলে, সেই সময় পুলিশ গেট আটকায় বলে অভিযোগ। ঘটনায় শুরু হয় বাক-বিতণ্ডা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

থানার গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে, থানার গেটে থেকেই বিজেপি-র মহিলা মোর্চার কর্মীদের ধাক্কা মেরে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় বিজেপি মহিলা মোর্চার এক কর্মীর দাবি, “এ রাজ্যে কোনও নারীই সুরক্ষা পাচ্ছে না। তার প্রতিবাদে আমাদের এই মহা মিছিল। ওসি এখানে এসে এসি ঘরে বসে রয়েছে। আমাদের মেয়েরা বাড়িতে বসে আছে। বেরোতে পারছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়েদের নিরাপত্তা দিতে পারছেন না।”

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর