সঙ্কল্প দে, ৬ এপ্রিলঃ (Latest News) মালদহে উদ্ধার ২ লক্ষ ৮৫ হাজার টাকার জাল নোট। মালদহের সুজাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করল মালদা জেলা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে এসটিএফ। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে সুজাপুর বাসস্ট্যান্ড এলাকায় হানা দেয় রাজ্য পুলিশের এসটিএফ।

উদ্ধার হওয়া জাল নোটগুলি সবই ৫০০ টাকার। ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবকের নাম নাসিউল শেখ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত যুবক সুজাপুর বালিহারপুর এলাকার বাসিন্দা।

ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। জাল টাকাগুলি কোথায় ছাপানো হচ্ছে,পাচার চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে কোথায় এই টাকাগুলি পাচার করা হচ্ছিলো, তা জানার চেষ্টা করছে পুলিশ। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর